পদ্মা ইলেক্ট্রনিক্স লি. সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে”- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে পদ্মা ইলেকট্রনিক্স লি. সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উক্তিটি যথার্থ। অর্থায়নের সামাজিক দায়বদ্ধতা বলতে ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সমাজের সব পক্ষের স্বার্থরক্ষার দায়িত্বকে বোঝায়। এই স্বার্থ সংশ্লিষ্ট পক্ষগুলো হলো- শেয়ার মালিক, সাধারণ জনগণ, ব্যবস্থাপক, ভোক্তা, কাঁচামাল সরবরাহকারী, কর্মকর্তা-কর্মচারী, সরকার, পাওনাদার ইত্যাদি। এরূপ দায়িত্ব পালন করলে প্রতিষ্ঠানের সুনাম বাড়ে। উদ্দীপকে পদ্মা ইলেকট্রনিক্স লি. ইলেকট্রনিক মূলধন বাজেটিং-এর মাধ্যমে নতুন কারখানা স্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির জন্যও আশাবাদি। সম্প্রতি করোনায় আক্রান্ত মানুষদের সেবা দিতে সরকারি বেসরকারি হাসপাতালে তারা তাদের উৎপাদিত কিছু অক্সিজেন ভেন্টিলেশন উপহার দিয়েছে। বিশ্বব্যাপী মহামারীর এই সময় পদ্মা ইলেকট্রনিক্সস-এর কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এটি প্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার অংশ। বিনামূল্যে বিভিন্ন হাসপাতালে অক্সিজেন ভেন্টিলেশন প্রদান করে দেশের মানুষের স্বার্থরক্ষায় কাজ করেছে। অর্থাৎ প্রতিষ্ঠানটি দেশের সাধারণ মানুষের স্বার্থরক্ষায় সক্ষম হয়েছে। তাই বলা যায়, প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতার জায়গাটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
পদ্মা ইলেক্ট্রনিক্স লি. সামাজিক দায়বদ্ধতার দৃষ্টিকোণ হতে গুরুত্বপূ…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর
উত্তর
উত্তর