চক্রবৃদ্ধির সংখ্যা পরিবর্তনের ফলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়বে? ব্যাখ্যা কর।
উত্তর: চক্রবৃদ্ধির সংখ্যা পরিবর্তনের ফলে অর্থের ভবিষ্যৎ মূল্যের পরিবর্তন হয়। অর্থাৎ চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্যেও বৃদ্ধি পাবে। আবার চক্রবৃদ্ধি সংখ্যা হ্রাস পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য হ্রাস পাবে ।চক্রবৃদ্ধিকরণ পদ্ধতিতে বর্তমান মূল্যের একটি নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট সুদের হারে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়। চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধি পেলে অর্থের ভবিষ্যৎ মূল্য ও বৃদ্ধি পাবে।যেমন আজকের .৩০০০ টাকা ১০% বার্ষিক চক্রবৃদ্ধি সুদ আসলে চার বছর পর মূল্য হবে ৩০০০*(১+০.১০) ৪ = ৪৩৯২.৩০ টাকা। অন্যদিকে ১০% অর্ধ বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে ৩০০০ টাকা ৪ বছর পর সুদ আসলে হবে = ৩০০০*(১+০.১০/২) ২*৪ = ৪৪৩২.৩৭ টাকা।এখানে দেখা যায়, চক্রবৃদ্ধির সংখ্যা বৃদ্ধির সাথে সাথে ভবিষ্যৎ মূল্য ও বৃদ্ধি পেয়েছে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
চক্রবৃদ্ধির সংখ্যা পরিবর্তনের ফলে ভবিষ্যৎ মূল্যের ওপর কী প্রভাব পড়…
উদ্দীপক
Barisal · 2021
উত্তর