জিসান কেন অর্থ সংকটে পড়েনি? বিশ্লেষণ কর।
উত্তর: পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণের কারণে জিসান অর্থ সংকটে পড়েননি। পোর্টফোলিও বৈচিত্র্যায়নের মূল লক্ষ্য ঝুঁকি বণ্টন। প্রতিটি প্রকল্পে ঝুঁকি বিদ্যমান। একটি প্রকল্পে বিনিয়োগ করলে ঐ প্রকল্প থেকে সৃষ্ট ঝুঁকি কমানো কঠিন। তবে একাধিক প্রকল্পে বিনিয়োগ করলে একটি প্রকল্পের লাভ দিয়ে অন্য প্রকল্পের ক্ষতি তথা ঝুঁকি পুষিয়ে নেয়া সম্ভব। জিহাদ ও জিসান দুই বন্ধু। জিহাদের মতো জিসানও ব্রয়লার মুরগির খামারী। তারা দুজনে সমপরিমাণ মূলধন দিয়ে ব্যবসায় আরম্ভ করেন। তবে জিসান তার খামারে ব্রয়লার মুরগির পাশাপাশি লেয়ার মুরগি ও মুরগির খাবার তৈরি করে বিক্রয় করেন। উদ্দীপকে জিসান, জিহাদের মতো ব্রয়লার মুরগির খামারী হলেও তিনি তার ব্যবসায়কে একটি প্রকল্পে সীমাবদ্ধ রাখেননি। বরং তিনি ব্রয়লার মুরগির পাশাপাশি লেয়ার মুরগিরও ব্যবসায় করেন। আবার তিনি মুরগির খাবার তৈরি করেও বিক্রি করেন। এভাবে তিনি তার বিভিন্ন প্রকল্প থেকে বিভিন্ন সময় উপার্জন করেন। এর ফলে তাকে কখনো অর্থ সংকটে পড়তে হয়নি। তাই বলা যায়, পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি অনুসরণের কারণেই জিসান অর্থ সংকটে পড়েননি।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
জিসান কেন অর্থ সংকটে পড়েনি? বিশ্লেষণ কর।
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর