উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে জনাব আনিছুর রহমানের কোনটিতে বিনিয়োগ লাভজনক হবে? গাণিতিক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে জনাব আনিছুর রহমানের কোনটিতে বিনিয়োগ লাভজনক হবে তা বিশ্লেষণের জন্য করতোয়া ব্যাংকে বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। করতোয়া ব্যাংকে বিনিয়োগযোগ্য অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয়: দেওয়া আছে, বর্তমান মূল্য, PV = ৫০,০০,০০০ টাকা। সুদের হার, i = ১২% বা, ০.১২ সময়, n = ৫ বছর চক্রবৃদ্ধির সংখ্যা, m = 8 [∴ত্রৈমাসিক চক্রবৃদ্ধি] ভবিষ্যৎ মূল্য, FV = PV [গণিত] = ৯০,৩০,৫৫৫ টাকা সোনার বাংলা ব্যাংকে বিনিয়োগযোগ্য অর্থের ভবিষ্যৎ মূল্য ৮২,২৬,৫৪৪.৬৭৪ [গ থেকে পাওয়া] টাকা এবং করতেয়া ব্যাংকের বিনিয়োগযোগ্য অর্থের ভবিষ্যৎ মূল্য ৯০,৩০,৫৫৫ টাকা। অর্থাৎ, জনাব আনিছুর রহমান করতোয়া ব্যাংকে বিনিয়োগ করলে (৯০,৩০,৫৫৫- ৮২,২৬,৫৪৪.৬৭৪) টাকা = ৮,০৪,০১০ টাকা বেশি পাবেন। তাই উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে জনাব আনিছুর রহমানের করতোয়া ব্যাংকে বিনিয়োগ লাভজনক হবে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে জনাব আনিছুর রহমানের কোনটিতে বিনিয়োগ …
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর