ফার্মের মূল লক্ষ্য অর্জনের জন্য মি. রাসেলের কোন প্রকল্পটি পছন্দ করা উচিত? বিশ্লেষণ কর।
উত্তর: ফার্মের মূল্য লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ - লক্ষ্যটি অর্জনের জন্য মি. রাসেলের ক- প্রকল্পটি পছন্দ করা উচিত। বিভিন্ন প্রক্রিয়া বা কাজের মাধ্যমে শেয়ারহোল্ডারদের নিট বর্তমান মূল্য বাড়ানোকে সম্পদ সর্বাধিকরণ বলা হয়। শেয়ারহোল্ডারদের নিট বর্তমান মূল্য বা সম্পদের পরিমাণ শেয়ারের বর্তমান বাজারমূল্য দিয়ে নির্ণয় করা হয়। আর শেয়ারের মূল্য বাড়ানো মানেই শেয়ারহোল্ডারদের সম্পদ বাড়ানো। প্রকল্প-ক এর নিট বর্তমান মূল্য নির্ণয়: দেওয়া আছে, বাট্টার হার ১০% বা ০.১০ আমরা জানি, নিট বর্তমান মূল্য , [গণিত] = ১,১২,৬২৬.৪৪ – ১,০০,০০০ = ১২,৬২,৬.৪৪ টাকা প্রকল্প-খ এর নিট বর্তমান মূল্য নির্ণয়: নিট বর্তমান মূল্য, [গণিত] = ২,২৭২.৭৩ + ১২,৩৯৬.৬৯ + ৯,৭৬৭.০৯ + ৮,৫৩৭.৬৭ + ৪০,৩৫৯.৮৯ – ১,০০,০০০ = ৭৩,৩৩৪.০৭ – ১,০০,০০০ = - ২৬,৬৬৫.৯৩ টাকা অতএব, উদ্দীপকের ক-প্রকল্পের নিট বর্তমান মূল্য ধনাত্মক এবং খ-প্রকল্পের নিট বর্তমান মূল্য ঋণাত্মক পাওয়া গেছে। অর্থাৎ, প্রকল্প-ক এর সাহায্যে শেয়ারহোল্ডারদের সম্পদ সর্বাধিকরণ সম্ভব। তাই ফার্মের মূল লক্ষ্য সম্পদ সর্বাধিকরণ অর্জনের জন্য মি. রাসেলের ক- প্রকল্পটি পছন্দ করা উচিত।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
ফার্মের মূল লক্ষ্য অর্জনের জন্য মি. রাসেলের কোন প্রকল্পটি পছন্দ করা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর