উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব শাওন বেশি লাভবান হবেন? গাণিতিকভাবে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনাব শাওন বেশি লাভবান হবেন তা নির্ণয়ের জন্য সমতা ব্যাংকে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। সমতা ব্যাংকে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য নির্ণয়: দেওয়া আছে, বর্তমান মূল্য, PV = ১০,০০,০০০ টাকা সুদের হার, i = ১০% = ০.১০ চক্রবৃদ্ধির সংখ্যা, m = ১২ [ মাসিক চক্রবৃদ্ধি] সময়, n = ৫ বছর আমরা জানি, ভবিষ্যৎ মূল্য, [গণিত] = ১০,০০,০০০(১ + ০.০০৮৩৩)৬০ = ১০,০০,০০০ × ১.৬৪৫৩০৯ = ১৬,৪৫,৩০৯ টাকা একতা ব্যাংকে বিনিয়োগের ভবিষ্যৎ মূল্য ১৭,৬২,৩৪১.৬৮৩ টাকা [গ নং থেকে পাওয়া) ও সমতা ব্যাংকে বিনিয়োগের ভবিষ্যৎমূল্য ১৬,৪৫,৩০৯ টাকা। অর্থাৎ, জনাব শাওন একতা ব্যাংকে বিনিয়োগ করলে (১৭,৬২,৩৪১.৬৮৩ - ১৬,৪৫,৩০৯) = ১,১৭,০৩২.৬৮ টাকা বেশি পাবেন। তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে একতা ব্যাংকে টাকা জমা রাখলে জনাব শাওন বেশি লাভবান হবেন।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যাংক দুটির মধ্যে কোন ব্যাংকে টাকা জমা রাখলে জনা…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর
উত্তর
উত্তর