মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে”- ব্যাখ্যা কর
উত্তর: মূলধন বাজেটিং পদ্ধতি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে।যথাযথ মূলধন বাজেটিং পদ্ধতির মাধ্যমে বিনিয়োগকারী সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যা একটি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা কে ব্যাপকভাবে প্রভাবিত করে এছাড়াও মূলধন বাজেটিং এর মাধ্যমে ভবিষ্যতে সম্ভাব্য ঝুঁকির পরিমাণ হ্রাস করা যায়।ব্যয় নিয়ন্ত্রণের ক্ষেত্রে মূলধন বাজেটিং প্রক্রিয়া প্রতিষ্ঠান বা ফার্মে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কোন প্রকল্পটি গ্রহণ করলে দীর্ঘ সময় সুবিধা পাওয়া যাবে এবং ব্যয় কম হবে তা মূলধন বাজেটিং প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারণ হয়। অতএব যথাযথ মূলধন বাজেটিং পদ্ধতি প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে।
HSC Finance 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Finance 1st Paper · সৃজনশীল
মূলধন বাজেটিং প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা বৃদ্ধি করে”- ব্যাখ্য…
উদ্দীপক
Sylhet · 2021
উত্তর