E2 টেবিল থেকে ৩য় রেকর্ড বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় SQL কমান্ড লেখার পাশাপাশি উক্ত রেকর্ড বাদ দিয়ে তৈরি নতুন টেবিলের সাথে E1 টেবিল এর রিলেশন বিশ্লেষণ করো।
উত্তর: E2 টেবিল থেকে ৩য় রেকর্ডটি বাদ দেওয়ার কমান্ড এবং টেবিল দুটির রিলেশন নিচে বিশ্লেষণ করা হলো: রেকর্ড বাদ দেওয়ার SQL কমান্ড: E2 টেবিলের ৩য় রেকর্ডটি (যার ID 4) বাদ দেওয়ার কমান্ডটি হলো: DELETE FROM E2 WHERE ID = 4; রিলেশন বিশ্লেষণ: E2 টেবিল থেকে ৩য় রেকর্ডটি বাদ দেওয়ার পর, E1 এবং E2 টেবিলের মধ্যে One- [গণিত] -One রিলেশন বিদ্যমান থাকবে। কারণ, তখন E1 টেবিলের প্রতিটি, ID-এর বিপরীতে E2 টেবিলে কেবলমাত্র একটি করে সংশ্লিষ্ট রেকর্ড (যেমন Designation ও Salary) থাকবে। অর্থাৎ, একটি ID একাধিকবার উপস্থিত থাকবে না। উদাহরণস্বরূপ, E1 টেবিলের ID "1"-এর বিপরীতে E2 টেবিলে শুধুমাত্র একজন "Manager" যুক্ত থাকলে সেটি One- [গণিত] -One সম্পর্ক নির্দেশ করে। এই সম্পর্ক তৈরির জন্য উভয় টেবিলের কমন ফিল্ড হলো ID। এখানে E1 টেবিলের ID Primary Key হিসেবে কাজ করবে এবং E2 টেবিলের ID Foreign Key হিসেবে ব্যবহৃত হবে। Primary Key প্রতিটি রেকর্ডকে স্বতন্ত্রভাবে শনাক্ত করে এবং Foreign Key-এর মাধ্যমে দুটি টেবিলের মধ্যে সংযোগ স্থাপন করা হয়। ফলে, ডেটার অখণ্ডতা (Data Integrity) বজায় রেখে El ও E2 টেবিলের মধ্যে সঠিক ও কার্যকর সম্পর্ক স্থাপন করা সম্ভব হবে। নিচে টেবিল E2 এর ৩য় রেকর্ড বাদ দেওয়ার পর EI ও নতুন E2 টেবিলের মধ্যে One [গণিত] One রিলেশন দেখানো হলো- [চিত্র]
HSC ICT Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · ICT · Chapter 6 : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম · সৃজনশীল
E2 টেবিল থেকে ৩য় রেকর্ড বাদ দেওয়ার জন্য প্রয়োজনীয় SQL কমান্ড লেখার …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর



