শেয়ারFacebookWhatsApp

"বাংলাদেশের সাধারণ জনগণ রাজাকারদের বিরুদ্ধে জেগে উঠলেও সিরাজউদ্দৌলার প্রজারা মিরজাফরদের বিরুদ্ধে জেগে ওঠেনি"- উক্তিটির যথার্থতা বিচার করো।

উত্তর: বাংলাদেশের সাধারণ জনগণ রাজাকারদের বিরুদ্ধে জেগে উঠলেও সিরাজউদ্দৌলার প্রজারা মিরজাফরের বিরুদ্ধে জেগে ওঠেনি- উক্তিটি যথার্থ। সিরাজউদ্দৌলার প্রজারা তাঁর প্রতি আস্থাবান ছিল এবং রাজকার্য সম্পর্কে তাদের ধারণা ছিল না। সিরাজউদ্দৌলা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। কিন্তু তাঁর প্রজারা ছিল অসচেতন ও ভীরু প্রকৃতির। কেউ বা ছিল স্বার্থপর, কেউ কেউ শক্তি-সামর্থ্যহীন। সমরকৌশল না জানার দোহাই দিয়ে তারা যুদ্ধক্ষেত্র থেকে সরে থাকতে চেয়েছিল। তাদের দৃঢ় মনোবল ছিল না বলে আশাও রাখতে পারেনি। উদ্দীপকে বর্ণিত হয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তাই রাজাকারদের হীন প্রচেষ্টা শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শক্তিশালী হানাদার বাহিনীর আক্রমণে বাংলার লাখো মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে। এ ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাধারণ জনগণ দেশাত্মবোধের চেতনায় রাজাকারদের বিরুদ্ধে জেগে উঠেছিল বলেই ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধে রাজাকারদের মতোই ঘৃণ্য ভূমিকা পালন করেছিল মিরজাফরেরা। কিন্তু তাদের প্রতিরোধে সিরাজউদ্দৌলার প্রজারা জেগে ওঠেনি। তারা প্রাণের ভয়ে পিছু হটেছিল। তারা সম্মিলিতিভাবে রুখে দাঁড়ালে হয়তো তখন বাংলার স্বাধীনতা ক্ষুন্ন হতো না। তাই উদ্দীপক ও আলোচ্য নাটকের প্রেক্ষিতে প্রশ্নোক্ত উক্তিটিকে যথার্থ বলা যায়।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

"বাংলাদেশের সাধারণ জনগণ রাজাকারদের বিরুদ্ধে জেগে উঠলেও সিরাজউদ্দৌলা…

উদ্দীপক

১৯৭১ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের সাথে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর লাখো শহিদের আত্মত্যাগের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছিল। বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পথ চলায় পশ্চিমা শাসকগোষ্ঠী ছাড়াও বাধা হয়ে দাঁড়িয়েছিল এদেশীয় রাজাকার শ্রেণি। গণহত্যা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগসহ নানা ঘৃণ্য কর্মকাণ্ডে শামিল হয় তারা। কিন্তু এদেশের স্বাধীনতার জয়যাত্রায় কোনোভাবেই তারা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এদেশের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় এদেশ স্বাধীন হয়েছে।

Barisal · 2017

উত্তর

'সিরাজউদ্দৌলা' নাটকে চারটি অঙ্ক রয়েছে।

উত্তর

সিরাজউদ্দৌলার প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে অর্থ ও ক্ষমতার লোভে ঘসেটি বেগম তাঁর ধ্বংস কামনা করেন। নবাব সিরাজউদ্দৌলাকে সরিয়ে যারা অর্থ ও ক্ষমতা লাভের জন্য ষড়যন্ত্র করছিল, তাদের সঙ্গে ছিলেন ঘসেটি বেগম। রাজকার্য পরিচালনার লোভে তিনি সিরাজউদ্দৌলার ভাই একরামউদ্দৌলাকে পোষ্যপুত্র হিসেবে গ্রহণ করেছিলেন। ছেলেটি অকালে মৃত্যুবরণ করায় অংকুরেই বিনষ্ট হয়েছিল তাঁর স্বপ্ন। আবার হোসেন কুলি খাঁ নামক এক ব্যক্তির সঙ্গে ঘসেটির অনৈতিক সম্পর্ক ছিল, যাঁকে আলিবর্দি খানের নির্দেশে হত্যা করেন সিরাজউদ্দৌলা। এসব কারণে সিরাজের প্রতি আক্রোশ থেকে ঘসেটি বেগম তাঁর ধ্বংস কামনা করতেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত রাজাকার 'সিরাজউদ্দৌলা' নাটকের পলাশির যুদ্ধের বিশ্বাসঘাতক চরিত্রগুলোর প্রতিনিধিত্ব করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলার অধিকাংশ অমাত্য ও সেনাপতি অর্থ ও ক্ষমতার লোভে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। মিরজাফর আলি খাঁ নিজে নবাব হওয়ার লোভে বিশ্বাসঘাতকতা করেছিলেন। তাঁর সঙ্গে হাত মেলান রাজা রাজবল্লভ, জগৎশেঠ, রায়দুর্লভ প্রমুখ। এমনকি নবাবের খালা ঘসেটি বেগমও নবাবের বিরুদ্ধে অবস্থান নেন এবং ষড়যন্ত্র সফল করার জন্য অর্থ ব্যয় করেন। উদ্দীপকে উল্লিখিত রাজাকারেরা পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর সহচর হয়ে উঠেছিল। তাই ১৯৭১ সালে যখন বাংলাদেশের সর্বস্তরের মানুষ স্বাধীনতার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিল, তখন তারা গণশত্রুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। নির্লজ্জের মতো দেশদ্রোহিতা করেছিল তারা। এরা ব্যক্তিস্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে দেশবাসীকে বিপন্ন করে তুলেছিল। এই রাজাকার শ্রেণি ১৭৫৭ সালের পলাশির যুদ্ধের বিশ্বাসঘাতকদের স্বরূপকেই ফুটিয়ে তুলেছে। তাই নিঃসন্দেহে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত রাজাকারেরা 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরসহ সিরাজউদ্দৌলার বিশ্বাসঘাতক অমাত্যদের প্রতিনিধিত্ব করছে।

উত্তর

বাংলাদেশের সাধারণ জনগণ রাজাকারদের বিরুদ্ধে জেগে উঠলেও সিরাজউদ্দৌলার প্রজারা মিরজাফরের বিরুদ্ধে জেগে ওঠেনি- উক্তিটি যথার্থ। সিরাজউদ্দৌলার প্রজারা তাঁর প্রতি আস্থাবান ছিল এবং রাজকার্য সম্পর্কে তাদের ধারণা ছিল না। সিরাজউদ্দৌলা ছিলেন প্রকৃত দেশপ্রেমিক। কিন্তু তাঁর প্রজারা ছিল অসচেতন ও ভীরু প্রকৃতির। কেউ বা ছিল স্বার্থপর, কেউ কেউ শক্তি-সামর্থ্যহীন। সমরকৌশল না জানার দোহাই দিয়ে তারা যুদ্ধক্ষেত্র থেকে সরে থাকতে চেয়েছিল। তাদের দৃঢ় মনোবল ছিল না বলে আশাও রাখতে পারেনি। উদ্দীপকে বর্ণিত হয়েছে, বাংলাদেশের সাধারণ জনগণ তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ১৯৭১ সালে এদেশের সর্বস্তরের মানুষ সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল। তাই রাজাকারদের হীন প্রচেষ্টা শেষ পর্যন্ত বাধা হয়ে দাঁড়াতে পারেনি। শক্তিশালী হানাদার বাহিনীর আক্রমণে বাংলার লাখো মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে। এ ত্যাগের বিনিময়ে স্বাধীন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সাধারণ জনগণ দেশাত্মবোধের চেতনায় রাজাকারদের বিরুদ্ধে জেগে উঠেছিল বলেই ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছে। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধে রাজাকারদের মতোই ঘৃণ্য ভূমিকা পালন করেছিল মিরজাফরেরা। কিন্তু তাদের প্রতিরোধে সিরাজউদ্দৌলার প্রজারা জেগে ওঠেনি। তারা প্রাণের ভয়ে পিছু হটেছিল। তারা সম্মিলিতিভাবে রুখে দাঁড়ালে হয়তো তখন বাংলার স্বাধীনতা ক্ষুন্ন হতো না। তাই উদ্দীপক ও আলোচ্য নাটকের প্রেক্ষিতে প্রশ্নোক্ত উক্তিটিকে যথার্থ বলা যায়।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

"বাংলাদেশের সাধারণ জনগণ রাজাকারদের বিরুদ্ধে জেগে উঠলেও সিরাজউদ্দৌলা… | Prosthuti