উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে 'লালসালু' উপন্যাসে বর্ণিত মহব্বতনগর গ্রামের সাধারণ মানুষের ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের দিকটি ফুটে উঠেছে। 'লালসালু' উপন্যাসে বর্ণিত হয়েছে যুগ যুগ ধরে গ্রামীণ সমাজে গেড়ে বসা ধর্মীয় কুসংস্কার ও অন্ধবিশ্বাসের চিত্র। গ্রামের সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে মাজার ব্যাবসাকে অবলম্বন করে ভন্ডপির মজিদ ধীরে ধীর হয়ে ওঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। উদ্দীপকে বর্ণিত হয়েছে ভূমিকম্প নিয়ে সাধারণ মানুষের কুসংস্কার ও অন্ধবিশ্বাস। প্রাকৃতিক এই আকস্মিক দুর্যোগেও তারা অজ্ঞতাবশত পিরের শরণাপন্ন হয়েছে। তাদের বিশ্বাস এই প্রাকৃতিক দুর্যোগ থেকে পির সাহেব তাদের রক্ষা করবেন। 'লালসালু' উপন্যাসেও সাধারণ মানুষ ধর্মব্যবসায়ী মজিদকে মাজারের জন্য ভয় করে, বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য মাজারে মানত করে। এছাড়া আওয়ালপুরের পির সাহেবের কাছ থেকে পানিপড়া পেতে চায়। তাদের বিশ্বাস এ পির সূর্যকে ধরে রাখতে পারে। সাধারণ মানুষের কুসংস্কারের দিক থেকে উদ্দীপকের সাথে 'লালসালু' উপন্যাসের সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
উদ্দীপকে 'লালসালু' উপন্যাসের কোন দিকটি ফুটে উঠেছে? আলোচনা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর