উদ্দীপকটি কীভাবে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সাথে সম্পর্কিত? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় বর্ণিত মা-মাটির টানে ফিরে আসার দিকটির সঙ্গে সম্পর্কিত। 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় মাতৃভূমির কাছে কবির, লজ্জ প্রত্যাবর্তন প্রকাশ পেয়েছে। শহর বা নাগরিক জীবনের চেয়ে মাতৃতুল্য গ্রামীণ সহজ জীবন কবির জন্য পরম স্বস্তির। তাই তিনি পুনরায় মায়ের কোলে, প্রকৃতির কাছে ফিরে যেতে চান। উদ্দীপকের কবিতাংশে মাটির কাছে প্রত্যাবর্তনের ইঙ্গিত ধ্বনিত হয়েছে। গ্রাম্য প্রকৃতি সবুজ আঁচল পেতে তার সন্তানদের প্রতীক্ষায় বসে আছে। প্রাণোচ্ছল হাসি-গানে আকুল হয়ে গ্রামীণ প্রকৃতি তার সন্তানদের ডাক দিয়েছে। সেই ডাকে সাড়া দিয়েছে পল্লিমায়ের সন্তানেরা। এ বিষয়টি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতায় কবির মা-মাটির টানে ফিরে আসার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ। তিনি শহরমুখী জীবনযাত্রায় খাপ খাওয়াতে না পারার ব্যর্থতাকে মায়ের আশ্রয়ে মুছে ফেলেছেন। এই মা একই সঙ্গে প্রকৃতিরও প্রতিমূর্তি। মূলত মা ও মাটির সঙ্গে নাড়ির টান উদ্দীপক ও আলোচ্য কবিতায় ফুটে উঠেছে। এভাবেই উদ্দীপকটি 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার মা-মাটির টানে ফিরে আসার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ।
HSC Bangla 1st Paper কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : প্রত্যাবর্তনের লজ্জা · সৃজনশীল
উদ্দীপকটি কীভাবে 'প্রত্যাবর্তনের লজ্জা' কবিতার সাথে সম্পর্কিত? আলোচ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর