ঔপন্যাসিক মজিদের গ্রামে প্রবেশকে নাটকীয় বলেছেন কেন?
উত্তর: মজিদের চমকপ্রদ আগমন গ্রামবাসীকে চমকে দেয়, এজন্য তার গ্রামে প্রবেশকে ঔপন্যাসিক নাটকীয় বলেছেন। মহব্বতনগর গ্রামের বাসিন্দা তাহের ও কাদের মাছ ধরতে গিয়ে মজিদকে প্রথম দেখতে পায়। মজিদ লম্বা সময় ধরে আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে। মোদাচ্ছের পিরের মাজারকে অযত্নে ফেলে রাখার জন্য গ্রামে ঢুকে সে গ্রামবাসীকে বেআলেম বলে গালাগাল করে, তাকে ঘিরে মানুষের জটলা হয়ে যায়। অপরিচিত একজন লোক এভাবে সচরাচর গ্রামে আসে না, তাই মসজিদের এমন আগমনকে লেখক নাটকীয় বলেছেন।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
ঔপন্যাসিক মজিদের গ্রামে প্রবেশকে নাটকীয় বলেছেন কেন?
উত্তর