"তানি বুঝি দুলার বাপ।"- ব্যাখ্যা কর।
উত্তর: "তানি বুঝি দুলার বাপ।”- কথাটি জমিলা মজিদ সম্পর্কে বলে। 'লালসালু' উপন্যাসে গ্রামের চপলা-চঞ্চলা কিশোরী মেয়ে জমিলা। সংসারের অভাবের কারণে মজিদের মতো বৃদ্ধের সঙ্গে তার বিয়ে হয়। দুরন্ত কিশোরী জমিলা একমনে হেসে যাচ্ছে দেখে রহিমা তার হাসির কারণ জিজ্ঞেস করলে সে তাকে মজিদকে প্রথম দেখার কথা বলে। জমিলা মজিদের তুলনায় বয়সে অনেক ছোট। তাই জমিলা যখন মজিদকে প্রথম দেখে তখন সে ভেবেছিল মজিদ বুঝি দুলার বাপ অর্থাৎ বরের পিতা। তার এই ভাবনার কথা সে অবলীলায় রহিমার কাছে তুলে ধরতে প্রশ্নোক্ত কথাটি বলে।
HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল
"তানি বুঝি দুলার বাপ।"- ব্যাখ্যা কর।
উত্তর