"উদ্দীপকে বর্ণিত হাসান এবং 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ একই পরিণতি বরণ করেছে।"- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের হাসান ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পতনের কারণ বিশ্বাসঘাতকতা, তাই "উদ্দীপকের হাসান ও 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজ একই পরিণতি বহন করেছে" মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকের ট্র্যাজেডির মূল কারণ নবাবে বিরুদ্ধে তার 'আপনজন ও সভাসদদের গোপন ষড়যন্ত্র। ইংরেজদের কূটকৌশল ও সেই কূটকৌশলে যোগ দেয় এদেশের বণিক শ্রেণি, নবাবের আপন খালা এবং প্রধান সেনাপতি মিরজাফর, যা নবাবের পতনকে সুনিশ্চিত করে। উদ্দীপকে ধ্বনিত হয়েছে হাসানের বিশ্বাসভাজন স্ত্রী জাএদার বিশ্বাসঘাতকতা। এজিদের প্ররোচনায় জাএদা তার স্বামী হাসানের শরবতে বিষ মিশিয়ে তাকে হত্যা করে। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত সিরাজের পতনের মূল কারণ মিরজাফর ও অন্যান্য সভাসদের বিশ্বাসঘাতকতা। কোরআন হাতে নিয়ে মিরজাফর নবাবের পক্ষে থাকার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে তা ভঙ্গ করে। উদ্দীপকের হাসান যেমন বিশ্বাসভাজন ব্যক্তির বিশ্বাসঘতকতার বলি হয়েছেন, তেমনই 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজও ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের বলি হয়েছেন। এ নাটকে ইংরেজদের দেখানো ক্ষমতার লোভ ও শঠতার কাছে বিক্রি হয় নবাবের সভাসদ মিরজাফর, জগৎশেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ প্রমুখ ব্যক্তিবর্গ। পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে তারা নবাবের পক্ষে থাকার কথা বললে নবাব তা বিশ্বাস করেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে তারা সে বিশ্বাস ভঙ্গ করে ইংরেজদের সঙ্গে যোগ দেন। ফলে নবাবের শোচনীয় পরাজয় ঘটে। উদ্দীপকে যেমন হাসানের পরিণতির জন্য দায়ী বিশ্বাসঘাতকতা, তেমনই 'সিরাজউদ্দৌলা' নাটকের সিরাজের পরিণতিরও একই কারণ। তাই আলোচ্য মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকে বর্ণিত হাসান এবং 'সিরাজউদ্দৌলা' নাটকে সিরাজ একই পরিণতি বর…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর