"উদ্দীপকের বিষয়বস্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক প্রতিফলন মাত্র"- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের বিষয়বস্তুতে 'সিরাজউদ্দৌলা' নাটকের মিরজাফরের বিশ্বাসঘাতকতার দিকটি প্রকাশ পেলেও এতে এ নাটকের অন্যান্য একাধিক বিষয় অনুপস্থিত থাকায় “উদ্দীপকের বিষয়বস্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক প্রতিফলন মাত্র" উক্তিটি সমর্থনযোগ্য। 'সিরাজউদ্দৌলা' একটি ট্র্যাজেডি নাটক। এ নাটকের মূল প্রতিপাদ্য -বিষয় ঘনিষ্ঠজন ও সভাসদদের ষড়যন্ত্রের মুখে নবাব সিরাজউদ্দৌলার মৃত্যু। সিরাজের পতনের মধ্য দিয়ে মূল শাসনক্ষমতা চলে যায় ইংরেজদের হাতে। উদ্দীপকে বর্ণিত হয়েছে বিভীষণের বিশ্বাসঘাতকতার ঘৃণিত রূপ। রাম-লক্ষ্মণের সাথে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বিভীষণ নিরস্ত্র মেঘনাদকে হত্যা ও রাবণের পরাজয়কে ত্বরান্বিত করে। 'সিরাজউদ্দৌলা' নাটকেও সিরাজের প্রধান সেনাপতি ইংরেজদের সাথে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। কোরআন নিয়ে নবাবের পক্ষে থাকার শপথ করলেও যুদ্ধক্ষেত্রে সেই শপথ ভঙ্গ করে। এদিক থেকে বিভীষণ ও মিরজাফর স্বগোত্রীয় চরিত্র। উদ্দীপকে 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত মিরজাফরের ষড়যন্ত্রের দিকটি বিভীষণের কর্মকান্ডে প্রকাশ পেলেও এটিই এ নাটকের একমাত্র বিষয় নয়। এ নাটকে নবাবের নিজ খালা ঘসেটি বেগমের শত্রুতা, প্রাসাদ ষড়যন্ত্র, ইংরেজদের কূটকৌশলের বিপরীতে সিরাজউদ্দৌলার প্রজাবাৎসল্য, বীরত্ব, মিরমর্দান-মোহনলাল-নারান সিংয়ের দেশপ্রেম ও একনিষ্ঠতা এবং পরাজিত নবাবের করুণ পরিণতির দিকগুলো স্থান পেয়েছে, যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। তাই উপর্যুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায় যে, "উদ্দীপকের বিষয়বস্তু 'সিরাজউদ্দৌলা' নাটিকের আংশিক প্রতিফলন মাত্র" মন্তব্যটি সমর্থনযোগ্য।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
"উদ্দীপকের বিষয়বস্তু 'সিরাজউদ্দৌলা' নাটকের আংশিক প্রতিফলন মাত্র"- ব…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর