উদ্দীপকের নূরলদীনের চেতনার সঙ্গে সিরাজউদ্দৌলার চেতনাগত সাদৃশ্য আলোচনা করো।
উত্তর: দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা ও মমত্ববোধের দিক থেকে উদ্দীপকের নূরলদীনের সঙ্গে 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলার চেতনাগত সাদৃশ্য বিদ্যমান। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজউদ্দৌলা স্বদেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ইতিহাসে অমর হয়ে আছেন। বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব হওয়ার পরই তিনি সাম্রাজ্যবাদী ইংরেজ ও রাজ অমাত্যবর্গের গোপন ষড়যন্ত্রের শিকার হন। তিনি বাংলার মানুষের কল্যাণে নিজের জীবন পর্যন্ত অকাতরে বিসর্জন দিয়েছেন। উদ্দীপকের ১৭৮৩ সালে রংপুর-দিনাজপুর অঞ্চলের সামন্তবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী কৃষকনেতা নূরলদীনের কথা বলা হয়েছে। অত্যাচারী জমিদার ও ব্রিটিশদের হাত থেকে নিজ এলাকার মানুষকে মুক্ত করতে তিনি কৃষকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলেন। একইভাবে, 'সিরাজউদ্দৌলা' নাটকের নবাব সিরাজউদ্দৌলাও দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে বিদেশি ইংরেজ বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হন। এক্ষেত্রে দেশ ও মানুষের প্রতি গভীর ভালোবাসাই তাদের এমন অবস্থানের কারণ। এভাবে তাদের মধ্যে চেতনাগত সাদৃশ্য পরিলক্ষিত হয়।
HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল
উদ্দীপকের নূরলদীনের চেতনার সঙ্গে সিরাজউদ্দৌলার চেতনাগত সাদৃশ্য আলোচ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর