শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের বজলু চৌকিদারের মানসিকতা 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত আলোচনা করো।

উত্তর: উদ্দীপকে বজলু চৌকিদার 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের প্রতিনিধিত্ব করে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। তার প্রথম স্ত্রী রহিমার বিয়ের অনেক দিন পরও সন্তান হয় না। তাই সন্তান লাভের আশায় সে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। নিজের বাসনা চরিতার্থ করতে সে অল্পবয়সি জমিলাকে বিয়ে করে। কিশোরী জমিলা তার চাঞ্চল্যের কারণে মজিদের সব কথা মেনে চলতে চায় না। এ কারণে মজিদ তাকে রাতের অন্ধকারে মাজারে একা বেঁধে রাখাসহ নানাভাবে শাস্তি প্রদান করে। মজিদের এসব আচরণের মাধ্যমে তার চরিত্রের নিষ্ঠুর ও ঘৃণ্য দিকটির পরিচয় পাওয়া যায়। উদ্দীপকের বজলু চৌকিদারের মাঝেও বহু বিয়ে করার মানসিকতা পরিলক্ষিত হয়। দুই স্ত্রী থাকা সত্ত্বেও সে প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে। এই অল্পবয়সি স্ত্রীকে বজলু চৌকিদার অন্য কোনো মানুষের সামনে যেতে বা তাদের সাথে কথা বলতে দেয় না। তার কথার অবাধ্য হলে নানাভাবে স্ত্রীকে শাস্তি দেয়। মজিদও প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও অল্পবয়সি জমিলাকে বিয়ে করে ও তার কথা না মানলে নানাভাবে শাস্তি দেয়। তাই বলা যায়, পূর্বের স্ত্রী থাকা সত্ত্বেও বহু বিয়ে করার ইচ্ছা ও নিষ্ঠুর মানসিকতার দিক থেকে উদ্দীপকের বজলু চৌকিদার চরিত্রটি 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের বজলু চৌকিদারের মানসিকতা 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের …

উদ্দীপক

বাড়িতে দুই বউ থাকার পরও বজলু চৌকিদার গত মাসে প্রথম স্ত্রীর অর্ধেক বয়সের আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছে। এই অল্পবয়সি বউকে বজলু কারও সামনে আসতে দেয় না। তার কথার অন্যথা হলে বউকে কড়া শাসন করে। একদিন পাশের বাড়ির ছেলের সাথে কথা বলার অপরাধে ছোটো বউকে শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখে সে। এ ঘটনায় প্রথম বউ খুব কষ্ট পায়। সারা রাত সে ঘুমায় না, আবার কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবে এমন সাহসও পায় না।

Rajshahi · 2018

উত্তর

মজিদকে দেখে প্রথমে জমিলার দুলার (বরের) বাবা মনে হয়েছিল।

উত্তর

মজিদ তার দ্বিতীয় স্ত্রী জমিলাকে শাস্তি দিতে জোর করে মাজারের দিকে টেনে নিয়ে যাওয়ার সময় সে নিজেকে ছাড়িয়ে নিতে মজিদের মুখে থুথু দিয়েছিল। মজিদের আদেশে নামাজ পড়তে গিয়ে জমিলা জায়নামাজেই ঘুমিয়ে পড়ে। বিষয়টি লক্ষ করে মজিদ জমিলার ওপর ক্রোধে উন্মত্ত হয়ে ওঠে। জমিলাকে শাস্তি দেওয়ার জন্য সে তার হাত ধরে টানতে টানতে মাজারের দিকে নিয়ে যেতে থাকে। কিন্তু জমিলা মাঝ উঠোনে এসে আর সামনে এগোতে চায় না। সে সমস্ত শক্তি প্রয়োগ করে মজিদের বজ্রমুষ্টি থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। যখন অনেক চেষ্টা করেও হাত ছাড়াতে পারে না, তখন সে হঠাৎ সোজা হয়ে মজিদের কাছে এসে তার মুখে থুথু নিক্ষেপ করে।

উত্তর

উদ্দীপকে বজলু চৌকিদার 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদের প্রতিনিধিত্ব করে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। তার প্রথম স্ত্রী রহিমার বিয়ের অনেক দিন পরও সন্তান হয় না। তাই সন্তান লাভের আশায় সে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয়। নিজের বাসনা চরিতার্থ করতে সে অল্পবয়সি জমিলাকে বিয়ে করে। কিশোরী জমিলা তার চাঞ্চল্যের কারণে মজিদের সব কথা মেনে চলতে চায় না। এ কারণে মজিদ তাকে রাতের অন্ধকারে মাজারে একা বেঁধে রাখাসহ নানাভাবে শাস্তি প্রদান করে। মজিদের এসব আচরণের মাধ্যমে তার চরিত্রের নিষ্ঠুর ও ঘৃণ্য দিকটির পরিচয় পাওয়া যায়। উদ্দীপকের বজলু চৌকিদারের মাঝেও বহু বিয়ে করার মানসিকতা পরিলক্ষিত হয়। দুই স্ত্রী থাকা সত্ত্বেও সে প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে। এই অল্পবয়সি স্ত্রীকে বজলু চৌকিদার অন্য কোনো মানুষের সামনে যেতে বা তাদের সাথে কথা বলতে দেয় না। তার কথার অবাধ্য হলে নানাভাবে স্ত্রীকে শাস্তি দেয়। মজিদও প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও অল্পবয়সি জমিলাকে বিয়ে করে ও তার কথা না মানলে নানাভাবে শাস্তি দেয়। তাই বলা যায়, পূর্বের স্ত্রী থাকা সত্ত্বেও বহু বিয়ে করার ইচ্ছা ও নিষ্ঠুর মানসিকতার দিক থেকে উদ্দীপকের বজলু চৌকিদার চরিত্রটি 'লালসালু' উপন্যাসের মজিদ চরিত্রের প্রতিনিধিত্ব করে।

উত্তর

'লালসালু' উপন্যাসে ভন্ড ধর্মব্যবসায়ী মজিদ চরিত্রের বিভিন্ন দিক উপস্থাপন করা হয়েছে। আলোচ্য উপন্যাসের মজিদ একজন ভন্ড ও প্রতারক। ভাগ্য পরিবর্তনের আশায় মহব্বতনগর গ্রামে আসে সে। এখানে এসে একটি অজ্ঞাত কবরকে মাজার হিসেবে প্রতিষ্ঠা করে নিজের প্রভাব বিস্তার করে। সে এই গ্রামের একটি মেয়েকে বিয়ে করে। কিন্তু সন্তান না হওয়ায় পরবর্তীকালে অল্পবয়সি জমিলাকে দ্বিতীয় বিয়ে করে। চঞ্চলা জমিলা মজিদের ধর্মীয় ভাবমূর্তির দিকটিকে গুরুত্ব দেয় না। তাই সে মজিদের কথার অবাধ্য হয়। এ কারণে মজিদ জমিলাকে বশে আনার জন্য নানারকম শাস্তি প্রদান করে; এমনি রাতের অন্ধকারে মাজারে বেঁধে রাখে। উদ্দীপকের বজলু চৌকিদারও দুই বউ থাকার পরও অল্পবয়সি একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনে। সে স্ত্রীকে অনেক শাসন করে এবং কারও সাথে কথা বলতে দেয় না। পাশের বাড়ির ছেলের সাথে কথা বলার অপরাধে শীতের রাতে স্ত্রীকে ঘরের বাইরে বেঁধে রাখে সে। 'লালসালু' উপন্যাসের মজিদ ও উদ্দীপকের বজলু চৌকিদার দুজনই নিজেদের প্রভাব বিস্তারের জন্য স্ত্রীদের অত্যাচার করে। মজিদ মহব্বতনগর গ্রামে এসে নিজেকে বিশ্বাসী ও শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করতে ধর্মকে অবলম্বন করে। সে গ্রামের সহজ-সরল মানুষের অজ্ঞতার সুযোগে মাজারকেন্দ্রিক ব্যাবসা শুরু করে। গ্রামের প্রভাবশালী ব্যক্তি হিসেবে বিচার-সালিশেও সে উপস্থিত থাকে। কিন্তু সন্তান লাভের আশায় সে অল্পবয়সি জমিলাকে বিয়ে করলে নতুন স্ত্রী তার অবাধ্য হয়। ফলে সে স্ত্রীকে নানারকম শাস্তি প্রদান করে। আবার, উদ্দীপকের বজলু চৌকিদার তৃতীয়বার বিয়ে করার পর অল্পবয়সি স্ত্রীকে অবিশ্বাস ও সন্দেহের কারণে কারও সামনে আসতে দেয় না। আলোচ্য উপন্যাস ও উদ্দীপকে স্ত্রীকে বশে রাখার জন্য অত্যাচারের দিকটিতে মজিদ ও বজলুর মিল রয়েছে। কিন্তু বজলুকে মজিদের মতো ভন্ড, প্রতারক ও অর্থলোভী চরিত্রে উপস্থাপন করা হয়নি। মূলত 'লালসালু' উপন্যাসে মজিদ চরিত্রের কূটকৌশলের নানাদিক উপস্থাপিত হয়েছে।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।