শেয়ারFacebookWhatsApp

“উদ্দীপকের বিষয়বস্তু 'লালসালু' উপন্যাসের খণ্ডচিত্র মাত্র, সামগ্রিক চিত্র নয়”—বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকের বিষয়বস্তুতে জনকল্যাণমূলক কাজের বিরুদ্ধে ধর্মান্ধ ও স্বার্থান্ধ মানুষের প্রতিরোধ প্রচেষ্টার দিকটি ফুটে উঠেছে, যা আলোচ্য উপন্যাসের শুধু বিশেষ একটি দিককে ধারণ করে । 'লালসালু' উপন্যাসে আমরা দেখতে পাই মহব্বতনগর গ্রামে মাজার ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিছিয়ে রেখেছে। ধর্মের দোহাই দিয়ে সে প্রতিনিয়ত অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করছে। ধর্মকে আশ্রয় করেই সে মহব্বতনগর গ্রামে তার প্রভাব- প্রতিপত্তি বাড়াতে সক্ষম হয়। আক্কাস গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইলে কৌশলী মজিদ ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মক্তব প্রতিষ্ঠার ধুয়া তোলে এবং বিদ্যালয় প্রতিষ্ঠার আয়োজনকে নস্যাৎ করে দেয়। উদ্দীপকে দেখা যায়, অর্জপাড়াগাঁ সালামতপুরের বেশির ভাগ মানুষই অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। এই গ্রামেরই সন্তান কামাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গ্রামে ফিরে এসেছে। নিজে শিক্ষিত হওয়ায় সে শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারে। তাই তার প্রবল ইচ্ছা গ্রামের অশিক্ষিত মানুষদের শিক্ষিত করে তুলবে। আর এ লক্ষ্যে সে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু গ্রামের প্রভাবশালী বাদল মাতব্বর গ্রামে কোরআন শিক্ষার মক্তব গড়ার ধুয়ো তুলে কামালের বিদ্যালয় প্রতিষ্ঠার আয়োজনকে নস্যাৎ করে দেয়। কামাল এর প্রতিবাদ করলে তারা তাকে গ্রামছাড়া করে। 'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের কামাল উভয়েই গ্রামের উন্নয়নে কাজ করতে গিয়ে ধর্মান্ধ ও স্বার্থান্ধ মানুষের বিরোধিতার সম্মুখীন হয়েছে । তবে আক্কাসের বিদ্যালয় প্রতিষ্ঠার আয়োজন 'লালসালু' উপন্যাসের নিতান্তই খণ্ডচিত্র। উপন্যাসে সমসাময়িক সমাজের একটি বিশেষ দিককে সবিস্তারে বর্ণনা করা হয়েছে, যা উদ্দীপকের ক্ষুদ্র পরিসরে একান্তভাবেই অনুপস্থিত। জীবিকার তাগিদে বহিরাগত মজিদের মহব্বতনগর গ্রামে আসা, ভণ্ডামি ও শঠতার আশ্রয় নেওয়া, নারী লোলুপতা, প্রতারণাসহ বিভিন্ন বিষয় উপন্যাসে বিধৃত হয়েছে— উদ্দীপকে এসকল বিষয়ের প্রতি আলোকপাত অনুপস্থিত। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকের বিষয়বস্তু 'লালসালু' উপন্যাসের আংশিক বিষয়কে ধারণ করেছে, সমগ্র বিষয়কে নয়।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

“উদ্দীপকের বিষয়বস্তু 'লালসালু' উপন্যাসের খণ্ডচিত্র মাত্র, সামগ্রিক…

উদ্দীপক

সালামতপুর গ্রামের বেশিরভাগ মানুষই নিরক্ষর, কুসংস্কারাচ্ছন্ন ও ধর্মান্ধ। গ্রামে বাস করে এক শিক্ষিত যুবক, নাম তার কামাল। সে বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করে গ্রামে ফিরে এসেছে গ্রামের উন্নয়ন করার জন্য। গ্রামের মানুষকে সুশিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে গ্রামে সে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে উদ্দেশ্যে গ্রামের লোকজনকে ডেকে সভা আহ্বান করলে গ্রামের প্রভাবশালী ব্যক্তি বাদল মাতব্বর কামালের স্কুল প্রতিষ্ঠার পরিবর্তে মক্তব গড়ার পক্ষে মতামত দেন। কামাল এর প্রতিবাদ করলে কামালকে বাদল মাতব্বর তার সাঙ্গোপাঙ্গর সহযোগিতায় সুকৌশলে গ্রাম ছাড়তে বাধ্য করেন।

Dhaka · 2019

উত্তর

গারো পাহাড় মধুপুরগড় থেকে তিন দিনের পথ।

উত্তর

আলোচ্য উক্তিটি দ্বারা প্রচণ্ড অভাবের মধ্যে থেকেও সাধারণ মানুষের তা থেকে উত্তরণের চেষ্টার চেয়ে তথাকথিত ধর্মচর্চার প্রতি অধিক আগ্রহের দিকটিকে বোঝানো হয়েছে। 'লালসালু' উপন্যাসে অভাবপীড়িত এক জনবহুল অঞ্চলের কথা বলা হয়েছে। কিন্তু সেখানকার মানুষ অনাহার থেকে বাঁচতে ফসল উৎপাদনে যত্নশীল না হয়ে ধর্মচর্চায় বেশি ব্যস্ত থাকে। অর্থাৎ ফসল উৎপাদন করে অভাব দূর করার জন্য যতটুকু যত্নশীল হওয়া প্রয়োজন তা তারা করে না । পক্ষান্তরে তারা যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে সেটাও বাহ্যিক, এটা তাদের অন্তরের বিষয় হয়ে উঠতে পারেনি। আর এ কারণেই তাদের মন ধর্মীয় নানা কুসংস্কারে আচ্ছন্ন। এমনকি কেউ কেউ ধর্মকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করতেও পিছপা হয় না । আর তাই লেখক আলোচ্য উক্তিটি করেছেন।

উত্তর

স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে গ্রামের মানুষকে শিক্ষিত ও সচেতন করে তোলার আকাঙ্ক্ষার দিক থেকে 'লালসালু' উপন্যাসের আক্কাসের সাথে উদ্দীপকের কামালের উদ্দেশ্যগত মিল পাওয়া যায়। 'লালসালু' উপন্যাসে মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায় । সে নিজে করিমগঞ্জ স্কুলে পড়াশোনা করেছে। তাই সে চায় সকলের সহায়তায় একটি স্কুল প্রতিষ্ঠা করে গ্রামের অশিক্ষিত মানুষকে সচেতন ও শিক্ষিত করে তুলতে। কিন্তু ভণ্ড মাজার ব্যবসায়ী -মজিদের বিরোধিতার কারণে আক্কাসের উদ্দেশ্য সফল হয়নি । উদ্দীপকের কামালের মাঝেও আক্কাসের মতোই চারিত্রিক বৈশিষ্ট্য লক্ষ করা যায়। সে অজপাড়াগাঁ সালামতপুরের ছেলে হয়েও শহরের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে। আলোচ্য উপন্যাসের আক্কাসের মতো সেও অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, ধর্মান্ধ ও অসচেতন মানুষকে শিক্ষিত করে তুলতে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। তবে, 'লালসালু' উপন্যাসের আক্কাসের মতো সেও স্কুল প্রতিষ্ঠার কাজে বিরোধিতার সম্মুখীন হয়। গ্রামের বাদল মাতব্বর তার স্কুল প্রতিষ্ঠায় বিরোধিতা করে এর পরিবর্তে মক্তব গড়তে চায়। বস্তুত গ্রামের মানুষের কল্যাণচিন্তায় স্কুল প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষার দিকটিতেই উদ্দীপকের কামাল ও 'লালসালু' উপন্যাসের আক্কাসের মধ্যে মিল লক্ষ করা যায় ৷

উত্তর

উদ্দীপকের বিষয়বস্তুতে জনকল্যাণমূলক কাজের বিরুদ্ধে ধর্মান্ধ ও স্বার্থান্ধ মানুষের প্রতিরোধ প্রচেষ্টার দিকটি ফুটে উঠেছে, যা আলোচ্য উপন্যাসের শুধু বিশেষ একটি দিককে ধারণ করে । 'লালসালু' উপন্যাসে আমরা দেখতে পাই মহব্বতনগর গ্রামে মাজার ব্যবসায়ী মজিদ প্রতারণার জাল বিছিয়ে রেখেছে। ধর্মের দোহাই দিয়ে সে প্রতিনিয়ত অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন মানুষগুলোকে ঠকিয়ে নিজের স্বার্থ হাসিল করছে। ধর্মকে আশ্রয় করেই সে মহব্বতনগর গ্রামে তার প্রভাব- প্রতিপত্তি বাড়াতে সক্ষম হয়। আক্কাস গ্রামে বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাইলে কৌশলী মজিদ ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে মক্তব প্রতিষ্ঠার ধুয়া তোলে এবং বিদ্যালয় প্রতিষ্ঠার আয়োজনকে নস্যাৎ করে দেয়। উদ্দীপকে দেখা যায়, অর্জপাড়াগাঁ সালামতপুরের বেশির ভাগ মানুষই অশিক্ষিত, ধর্মান্ধ ও কুসংস্কারাচ্ছন্ন। এই গ্রামেরই সন্তান কামাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে গ্রামে ফিরে এসেছে। নিজে শিক্ষিত হওয়ায় সে শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারে। তাই তার প্রবল ইচ্ছা গ্রামের অশিক্ষিত মানুষদের শিক্ষিত করে তুলবে। আর এ লক্ষ্যে সে গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু গ্রামের প্রভাবশালী বাদল মাতব্বর গ্রামে কোরআন শিক্ষার মক্তব গড়ার ধুয়ো তুলে কামালের বিদ্যালয় প্রতিষ্ঠার আয়োজনকে নস্যাৎ করে দেয়। কামাল এর প্রতিবাদ করলে তারা তাকে গ্রামছাড়া করে। 'লালসালু' উপন্যাসের আক্কাস ও উদ্দীপকের কামাল উভয়েই গ্রামের উন্নয়নে কাজ করতে গিয়ে ধর্মান্ধ ও স্বার্থান্ধ মানুষের বিরোধিতার সম্মুখীন হয়েছে । তবে আক্কাসের বিদ্যালয় প্রতিষ্ঠার আয়োজন 'লালসালু' উপন্যাসের নিতান্তই খণ্ডচিত্র। উপন্যাসে সমসাময়িক সমাজের একটি বিশেষ দিককে সবিস্তারে বর্ণনা করা হয়েছে, যা উদ্দীপকের ক্ষুদ্র পরিসরে একান্তভাবেই অনুপস্থিত। জীবিকার তাগিদে বহিরাগত মজিদের মহব্বতনগর গ্রামে আসা, ভণ্ডামি ও শঠতার আশ্রয় নেওয়া, নারী লোলুপতা, প্রতারণাসহ বিভিন্ন বিষয় উপন্যাসে বিধৃত হয়েছে— উদ্দীপকে এসকল বিষয়ের প্রতি আলোকপাত অনুপস্থিত। সুতরাং আমরা বলতে পারি, উদ্দীপকের বিষয়বস্তু 'লালসালু' উপন্যাসের আংশিক বিষয়কে ধারণ করেছে, সমগ্র বিষয়কে নয়।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।