শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের সুজন 'লালসালু' উপন্যাসের কোন চরিত্র ও ঘটনাকে নির্দেশ করে?- আলোচনা করো।

উত্তর: উদ্দীপকের সুজনকে উপন্যাসের আক্কাস ও তার স্কুল প্রতিষ্ঠার আয়োজন ভন্ডুল হওয়ার ঘটনাকে নির্দেশ করে। উপন্যাসের মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে দীর্ঘদিন বিদেশে থেকে টাকা পয়সা জমিয়ে দেশে ফিরে এসেছে। ফিরে এসে গ্রামের মানুষের অগ্রগতির আশায় স্কুল তৈরির সিদ্ধান্ত নেয় আক্কাস। তাই সে করিমগঞ্জ গিয়ে সরকারের কাছে সাহায্য চেয়ে আবেদনপত্র জমা দেয়। উদ্দীপকের পলাশনগর গ্রামের শিক্ষিত যুবক সুজন গ্রামের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু গ্রামের এক অপশক্তির প্রভাবে তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। উপন্যাসেও ভণ্ড মজিদের স্কুলের বদলে মসজিদ প্রতিষ্ঠার প্রস্তাবের কাছে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন সফলতা পায় না। উদ্দীপকের সুজন 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্র ও তার স্কুল প্রতিষ্ঠার যে স্বপ্ন তা পূরণ না হওয়ার ঘটনাকে নির্দেশ করে।

HSC Bangla 1st Paper উপন্যাস : লালসালু CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · উপন্যাস : লালসালু · সৃজনশীল

উদ্দীপকের সুজন 'লালসালু' উপন্যাসের কোন চরিত্র ও ঘটনাকে নির্দেশ করে?…

উদ্দীপক

বাংলাদেশের অবহেলিত জনপদের পলাশনগর গ্রামের শিক্ষিত যুবক সুজন গ্রামে এসে অশিক্ষিত মানুষকে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে একটি নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা করতে চেয়েছিল কিন্তু তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় এক অপশক্তির প্রভাবে।

Barisal · 2017

উত্তর

'মরা মানুষ জিন্দা হয় কেমনে'- উক্তিটি মজিদের।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটিতে শস্যহীন জনবহুল নোয়াখালী অঞ্চলের কথা বলা হয়েছে। 'লালসালু' উপন্যাসে বর্ণিত শস্যহীন জনবহুল অঞ্চল নোয়াখালী। সেখানে জনসংখ্যার তুলনায় শস্যের উৎপাদন হয় খুবই সামান্য। না খেতে পেরে সেখানকার মানুষের চোখে দীনতা ও অসহায়তার ভাব ফুটে ওঠে। শীর্ণ দাড়ি তাদের মুখে মাহাত্ম্য ফোটাতে চাইলেও ক্ষুধার্ত চোখের দিকে তাকালে চোয়ালের দীনতা প্রকাশ পায়। সে কারণে দেশটাকে 'কেমন মরার দেশ' বলা হয়েছে।

উত্তর

উদ্দীপকের সুজনকে উপন্যাসের আক্কাস ও তার স্কুল প্রতিষ্ঠার আয়োজন ভন্ডুল হওয়ার ঘটনাকে নির্দেশ করে। উপন্যাসের মোদাব্বের মিঞার ছেলে আক্কাস গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চায়। সে দীর্ঘদিন বিদেশে থেকে টাকা পয়সা জমিয়ে দেশে ফিরে এসেছে। ফিরে এসে গ্রামের মানুষের অগ্রগতির আশায় স্কুল তৈরির সিদ্ধান্ত নেয় আক্কাস। তাই সে করিমগঞ্জ গিয়ে সরকারের কাছে সাহায্য চেয়ে আবেদনপত্র জমা দেয়। উদ্দীপকের পলাশনগর গ্রামের শিক্ষিত যুবক সুজন গ্রামের অশিক্ষিত মানুষকে শিক্ষিত করার লক্ষ্যে নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু গ্রামের এক অপশক্তির প্রভাবে তার সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। উপন্যাসেও ভণ্ড মজিদের স্কুলের বদলে মসজিদ প্রতিষ্ঠার প্রস্তাবের কাছে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন সফলতা পায় না। উদ্দীপকের সুজন 'লালসালু' উপন্যাসের আক্কাস চরিত্র ও তার স্কুল প্রতিষ্ঠার যে স্বপ্ন তা পূরণ না হওয়ার ঘটনাকে নির্দেশ করে।

উত্তর

ধর্মের নামে আগাছার প্রভাবকে অপশক্তি বলা হয়েছে যা প্রগতির পথকে নানা অপকৌশলে অবরুদ্ধ করে। 'লালসালু' উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র মজিদ। শস্যহীন অঞ্চল থেকে তার মহব্বতনগর গ্রামে আগমন। একটি অজ্ঞাত কবরকে মোদাচ্ছের পীরের মাজার হিসেবে প্রতিষ্ঠিত করে সে নিজের প্রভাব-প্রতিপত্তি বিস্তার করে। গ্রামের মানুষের অজ্ঞতা, ধর্মীয় গোঁড়ামী ও সরলতাকে অবলম্বন করে মজিদ তাদের উপর নিজের আধিপত্য বিস্তার করে। উদ্দীপকের সুজন গ্রামের অশিক্ষিত মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে নৈশবিদ্যালয় প্রতিষ্ঠা করতে চায়। শিক্ষিত হলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে ভেবে গ্রামের কিছু স্বার্থান্বেষী মানুষ তার এই উদ্যোগকে সমর্থন করে না। কারণ, তাদের অপশক্তির মূল উৎসই হলো গ্রামীণ মানুষের অজ্ঞতা। এ ঘটনাটি 'লালসালু' উপন্যাসের শিক্ষিত যুবক আক্কাসের স্কুল প্রতিষ্ঠায় বাধা পাওয়ার সাথে সাদৃশ্যপূর্ণ। উপন্যাসের মজিদ তার নিজের স্বার্থসিদ্ধির জন্য গ্রামের মানুষের মনে আল্লাহর প্রতি ভয়-ভীতি তৈরি করে। মাজারে মানত করে লোকজন যে টাকা-পয়সা দেয় তাই মজিদের আয়ের উৎস। গ্রামের শিক্ষিত যুবক আক্কাস স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে মজিদ বাধা দেয়। মানুষ শিক্ষিত হলে তার মাজার ব্যবসা বন্ধ হয়ে যাবে ভেবে ভয় পায় সে। গ্রামের মানুষের ধর্মীয় ভীতিকে কাজে লাগিয়ে সে স্কুলের পরিবর্তে মসজিদ প্রতিষ্ঠার কথা বলে। যা উদ্দীপকের সুজনের স্কুল প্রতিষ্ঠা করতে বাধা দেওয়া অপশক্তির অনুরূপ। মজিদের শক্তির উৎস ছিল মূলত অশিক্ষিত ও সহজ-সরল গ্রামবাসীর খোদাভীতি ও তার প্রতি বিশ্বাস।
HSCBangla 1st Paperউপন্যাস : লালসালু
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

গফুর মিয়ার সংসার টিকিয়ে রেখেছে তার স্ত্রী মরিয়ম। বিশাল সংসারের সকল দায়িত্ব মরিয়মের গরুবাছুরের তত্ত্বতালাশ, ধান মাড়াই থেকে সিদ্ধ করা, মেহমান-মুসাফির সবকিছুই একহাতে সামলান তিনি। অবশ্য এতে তার ক্লান্তি নেই। শুধু মাঝে মাঝে নিজেকে বড় একলা মনে হয়। গফুর মরিয়মের মনের অবস্থা বুঝে। কারণ সে জানে, তাদের কোনো সন্তান নেই।

Rajshahi · 2017

ক
'নিরাক পড়া' কী?
খ
'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।
গ
মরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।
ঘ
'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'নিরাক পড়া' কী?

'নিরাক পড়া' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ফয়জুল্লাহপুর একটি সমৃদ্ধ গ্রাম। ধান-সুপারির মওসুমে এখানকার সকলের হাতেই টাকা-পয়সা থাকে। হাট-বাজারে থাকে লোকের ভীড়। এসময় ভিক্ষুকের আগমনও বেড়ে যায়। একদল ভিখারি হামাগুড়ি দেয় আর সুর করে 'আল্লাহর নামে দে, আল্লাহর নামে দে' বলে ভিক্ষা চায়। তাদের বিচিত্র সুরে ফয়জুল্লাহপুরের মানুষের মন নরম হয়। একারণে অনেকেই টাকা বা আধুলী ফেলে যায় তাদের থালায়। ব্যাপারটা এখানকার স্থানীয় ভিক্ষুকদের সহ্য হয় না। তারা লাঠিসোটা নিয়ে ওই ভিক্ষুকদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
ধলা মিয়া কে?
খ
'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?
গ
'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।
ঘ
'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.ধলা মিয়া কে?

ধলা মিয়া কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তিন স্ত্রীর সাথে সংসার করেন আব্বাস আলী দফাদার। গত মাসে তিনি প্রথম স্ত্রীর অর্ধেক বয়সি আরেকটি মেয়েকে বিয়ে করে ঘরে এনেছেন। এই অল্প বয়সের বউকে আব্বাস আলী কোনো পরপুরুষের সামনে যেতে দেন না। কথার অন্যথা হলে বউকে নানাভাবে শাসন করেন। একদিন পাশের বাড়িতে টেলিভিশন দেখার অপরাধে ছোট বউকে তিনি শীতের রাতে ঘরের বাইরে বেঁধে রাখেন। এ ঘটনায় বড় বউ খুব কষ্ট পায় এবং সারারাত না ঘুমিয়ে কাটায়। কিন্তু কমবয়সি মেয়েটাকে ঘরে ডেকে নেবার সাহস সে পায় না।

Chittagong · 2017

ক
মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?
খ
মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?
গ
উদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমার মতামত দাও।
ঘ
'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লালসালু' উপন্যাসের এই মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

মজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'মরিয়মের সন্তান কামনা অতৃপ্ত কিন্তু রহিমার মাতৃহৃদয় কিছুটা পরিতৃপ্ত'- কীভাবে? বিমরিয়ম 'লালসালু' উপন্যাসের রহিমার মতই গফুরের ঘরের খুঁটি'- ব্যাখ্যা করো।'শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি'- বুঝিয়ে লেখো।'নিরাক পড়া' কী?'মজিদের সাথে ফকিরদের উদ্দেশ্যগত মিল থাকলেও আচরণগত অমিল রয়েছে' মন্তব্যটি বিশ্লেষণ'লালসালু' উপন্যাসের কোন ঘটনার সাথে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে? ব্যাখ্যা করো।'দলিল-দস্তাবেজ জাল হয়, কিন্তু খোদাতালার কালাম জাল হয় না'- একথার তাৎপর্য কী?ধলা মিয়া কে?'রহিমার মাতৃহৃদয় ব্যাকুল হয়ে ওঠে কন্যা সদৃশ সতীনটির জন্য'- উদ্দীপকটি অবলম্বনে 'লউদ্দীপকে আব্বাস আলী দফাদার 'লালসালু' উপন্যাসের কোন চরিত্রের প্রতিনিধিত্ব করে? তোমজিদের মুখে কে থুথু দিয়েছিল এবং কেন?মজিদকে প্রথম দেখে জমিলার কী মনে হয়েছিল?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।