শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের দ্বিতীয় লাইনটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের কার্যকলাপের সাথে সংগতিপূর্ণ বলে মনে হয়? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।

উত্তর: উদ্দীপকের দ্বিতীয় লাইনটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের কার্যকলাপের সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত হয়েছে নবাবের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের চিত্র। এর মধ্যে প্রধান ও প্রথমজন ছিলেন নবাবের বড় খালা ঘসেটি বেগম। যিনি ক্ষমতার লোভে নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকে বলা হয়েছে, স্বার্থে আঘাত লাগলে প্রিয়জনও দূরে সরে যেতে দ্বিধাবোধ করে না। তখন রক্তের সম্পর্কের কথা মনে আসে না; মনে আসে লোভ আর প্রতিহিংসা। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের বিরুদ্ধে সংঘটিত প্রাসাদ ষড়যন্ত্রে নেতৃত্ব দেন তারই বড় খালা ঘসেটি বেগম। নবাবের সিংহাসনে আরোহণ তিনি মেনে নিতে পারেননি। তিনি নিজের পালিত পুত্র শওকতজঙ্গকে সেখানে দেখতে চেয়েছিলেন। নবাবের পতনকে ত্বরান্বিত করতে তিনি নবাবের গুরুত্বপূর্ণ সভাসদদের হাত করেন। বিষয়টি উদ্দীপকের দ্বিতীয় লাইনটির সাথে সাদৃশ্যব্যঞ্জক।

HSC Bangla 1st Paper নাটক : সিরাজউদ্দৌলা CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · নাটক : সিরাজউদ্দৌলা · সৃজনশীল

উদ্দীপকের দ্বিতীয় লাইনটি 'সিরাজউদ্দৌলা' নাটকের কোন চরিত্রের কার্যকল…

উদ্দীপক

কেউতো জানে না প্রাণের আকুতি বারে বারে সে কী চায় স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনির বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারো নয়।।

Barisal · 2025

উত্তর

নবাবের গোলন্দাজ বাহিনী শিয়ালদহের মারাঠা খাল পেরিয়ে ছুটে এসেছিল।

উত্তর

"আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে"- কথাটি ক্লাইভবলেছিলেন নবাবের বিরুদ্ধে চুক্তি স্বাক্ষরিত হলে উপস্থিত সবার উদ্দেশে। 'সিরাজউদ্দৌলা' নাটকে মিরনের প্রাসাদে মিরজাফর, রায়দুর্লভ, রাজবল্লভসহ সবাই মিলে ক্লাইভের সঙ্গে নবাবের বিরুদ্ধে গোপন বৈঠক করেন। সেই বৈঠকে তাদের মধ্যে ক্ষমতা বণ্টন সংক্রান্ত বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়, যা ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায়। এ কারণে ধূর্ত ক্লাইভ বলেছিলেন, "আমরা এমন কিছু করলাম যা ইতিহাস হবে।"

উত্তর

উদ্দীপকের দ্বিতীয় লাইনটি 'সিরাজউদ্দৌলা' নাটকের ঘসেটি বেগম চরিত্রের কার্যকলাপের সঙ্গে সংগতিপূর্ণ বলে মনে হয়। 'সিরাজউদ্দৌলা' নাটকে বর্ণিত হয়েছে নবাবের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্রের চিত্র। এর মধ্যে প্রধান ও প্রথমজন ছিলেন নবাবের বড় খালা ঘসেটি বেগম। যিনি ক্ষমতার লোভে নবাব সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। উদ্দীপকে বলা হয়েছে, স্বার্থে আঘাত লাগলে প্রিয়জনও দূরে সরে যেতে দ্বিধাবোধ করে না। তখন রক্তের সম্পর্কের কথা মনে আসে না; মনে আসে লোভ আর প্রতিহিংসা। 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের বিরুদ্ধে সংঘটিত প্রাসাদ ষড়যন্ত্রে নেতৃত্ব দেন তারই বড় খালা ঘসেটি বেগম। নবাবের সিংহাসনে আরোহণ তিনি মেনে নিতে পারেননি। তিনি নিজের পালিত পুত্র শওকতজঙ্গকে সেখানে দেখতে চেয়েছিলেন। নবাবের পতনকে ত্বরান্বিত করতে তিনি নবাবের গুরুত্বপূর্ণ সভাসদদের হাত করেন। বিষয়টি উদ্দীপকের দ্বিতীয় লাইনটির সাথে সাদৃশ্যব্যঞ্জক।

উত্তর

স্বার্থের জন্য আপনজন দূরে সরে যাওয়ার দিকটি ফুটে ওঠায় "উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের স্বার্থপরতার বিষয়টি একসূত্রে গাঁথা।" মন্তব্যটি যথার্থ। 'সিরাজউদ্দৌলা' নাটকে ঘনিষ্ঠজনের ষড়যন্ত্রের মুখে নবাবের পতন বর্ণিত হয়েছে। স্বার্থের জন্য নবাব সিরাজউদ্দৌলা খালা ঘসেটি বেগম, প্রধান সেনাপতি মিরজাফর ও রাজ অমাত্যবর্গের ষড়যন্ত্রের শিকার হন। উদ্দীপকে বলা হয়েছে- প্রাণের আকুতির কথা কেউ জানতে চায় না। পৃথিবীতে স্বার্থের জয়গানই ধ্বনিত হয়। স্বার্থের কারণে আপনজনও দূরে সরে যেতে দ্বিধাবোধ করে না। পাশাপাশি থেকেও কেউ কাউকে 'বোঝে না, অনুভব করে না তার মতো করে তার সংকটগুলোকে। অন্যদিকে 'সিরাজউদ্দৌলা' নাটকে নবাব সিরাজের পতনের অন্যতম কারণ স্বার্থের জন্য আপনজনদের ষড়যন্ত্র। 'সিরাজউদ্দৌলা' নাটকে স্বার্থপরতার নানা কদর্য দিক ধ্বনিত হয়েছে। নবাবের সেনাপতি মিরজাফর মসনদের লোভে, ঘসেটি বেগম ক্ষমতার লোভে, উমিচাঁদ অর্থের লোভে, ইংরেজরা ভারতবর্ষকে লুট করার জন্য নবাবের পরাজয়কে ত্বরান্বিত করে। এরা প্রত্যেকে ব্যক্তিগত প্রতিহিংসা ও স্বার্থের জন্য নবাবের বিরুদ্ধে লিপ্ত হয়। উদ্দীপকে স্বার্থের টানে প্রিয়জনের দূরে সরে যাওয়ার কথা বলা হয়েছে। তাই বলা যায় যে, উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের স্বার্থপরতার বিষয়টি একসূত্রে গাঁথা।
HSCBangla 1st Paperনাটক : সিরাজউদ্দৌলা
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন ভিদকুন কুইজলিং। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান শাসক হিটলারের সাথে গোপন আঁতাত করেন। হিটলার নরওয়ে আক্রমণ করলে কুইজলিং রাজধানী থেকে ৫০ কি.মি. দূরে ঘাঁটি গাড়েন এবং নরওয়ে সরকার পরাজিত হয়ে পালিয়েছে-এ মর্মে অপপ্রচার চালাতে থাকেন। অতঃপর হিটলার নরওয়ে জয় করার পর কুইজলিংকে সরকার প্রধানের দায়িত্ব দেন।

Dinajpur · 2022

ক
ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?
খ
“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক ব্যাখ্যা কর।
ঘ
“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দৌলা' নাটকের কাহিনি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ব্রিটিশ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ ভারতবাসী। ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে সর্বত্র। মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে এগিয়ে আসেন তার অনেক অনুসারী। এদেরই একজন প্রীতিলতা ওয়াদ্দেদার। শেষ পর্যন্ত যুদ্ধে তিনি মৃত্যুকে বরণ করে নিয়েছেন, কিন্তু আত্মসমর্পণ করেননি।

Rajshahi · 2017

ক
'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?
খ
'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?
গ
নবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা বুঝিয়ে লেখো।
ঘ
'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্রের কথা বলা হয়েছে এবং কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

লাল পলাশের ভস্মস্তূপে কীসের জ্বালা স্তব্ধ অধীর বজ্রগর্ভ মেঘের মতো? শিবির-সীমায় মনের ছায়ায় ইতস্তত ছড়ায় সে তার কূট-মন্ত্রণা ঘৃণায় ঢালা দুই শতকের সেই একদিন মনে কি পড়ে? মিরজাফরের গুলির শিখায়, সমুদ্রত নিভলো তোমার দিনের সূর্য দিগন্তরে দূর গোধুলীর সেই একদিন মনে পড়ে? মনে কি পড়ে?

Rajshahi · 2017

ক
'ক্লাইভের গাধা' কে?
খ
সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?
গ
নাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?
ঘ
উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপস্থাপন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'ক্লাইভের গাধা' কে?

'ক্লাইভের গাধা' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“কুইজলিংরা থাকে বলেই যুগে যুগে হিটলাররা নরওয়ে জয় করে।” উক্তিটির আলোকে 'সিরাজউদ্দউদ্দীপকের কুইজলিং-এর সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের সাদৃশ্যপূর্ণ চরিত্রটির তুলনামূলক“আমি বরং নবাবকে বিশ্বাস করতে পারি।”-উক্তিটি ব্যাখ্যা কর।ইংরেজদের সাথে উমিচাঁদের কত টাকার চুক্তি হয়েছিল?'সিরাজউদ্দৌলা' নাটকের মূল উপজীব্য দেশপ্রেম যা উদ্দীপকে বিদ্যমান- তোমার উত্তরের সনবাব সিরাজউদ্দৌলার কোন কোন সেনাপতির মধ্যে উদ্দীপকের চেতনা কীভাবে বিদ্যমান ছিল তা'এই অস্ত্র নিয়ে আমরা কাপুরুষ দেশদ্রোহীদের অবশ্যই দমন করতে পারব'- এখানে কোন অস্ত্'সিরাজউদ্দৌলা' নাটকের শেষ সংলাপ কার?উদ্দীপকের সাথে 'সিরাজউদ্দৌলা' নাটকের মূল চেতনার যে মিল রয়েছে তা যুক্তি সহকারে উপনাটকের কোন ঘটনাসমূহ উদ্দীপকের তৃতীয় ও চতুর্থ চরণের সাথে বিশেষভাবে সাদৃশ্যপূর্ণ?সিরাজউদ্দৌলার পতন হলে কে কত টাকা পাবে বলে দলিলে সই হয়?'ক্লাইভের গাধা' কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।