উদ্দীপক
স্নেহা ফার্মেসির ২০২০ সালের জুন মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ-
জুন ১ঃ নগদ ১,৮০,০০০ টাকা; আসবাবপত্র ২,০০,০০০ টাকা ও ২,৫০,০০০ টাকা ঋণ নিয়ে কারবার শুরু করেন।
জুন ৫ঃ সুমন ফার্মেসিকে প্রতি কার্টুন ৮০০ টাকা দরে ক্রীত ২০ কার্টুন ঔষধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান বাট্টা ১০%, ডেবিট নোট নং-১১১।
জুন ৮ঃ পুরান মেডিকেয়ার হতে মেয়াদ উত্তীর্ণের কারণে প্রতি প্যাকেট ৩০০ টাকা দরে ৫০ প্যাকেট প্যারাসিটামল ফেরত পাওয়া গেল। বাট্টা ৩%, ক্রেডিট নোট নং ৯০।
জুন ২০ঃ প্রিতম ফার্মা থেকে ক্রীত ১২০ টাকা দরে ৩৫০ ব্যাগ স্যালাইন ফরমায়েশ অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান। কারবারি বাট্টা ৪%, ডেবিট নোট নং ১১৮।
জুন ২৮ঃ নিলয় ড্রাগস-এর নিকট হতে ১০% বাট্টায় বিক্রীত ২০,০০০ টাকার ঔষধ নিম্নমানের জন্য ফেরত আসে। ক্রেডিট নোেট নং ১৭১।