উদ্দীপক
জীবন ফার্মেসির ২০২০ সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ:
জানুয়ারি ০১ ট্রেড লাইসেন্স ফি প্রদান ২৫,০০০ টাকা।
জানুয়ারি ০৫ সুজন ফার্মা থেকে ২,০০,০০০ টাকার ওষুধ ক্রয়।
জানুয়ারি ০৭ নতুন কম্পিউটার ক্রয় ৪৫,০০০ টাকা।
জানুয়ারি ১০ অবন্তী ফার্মা থেকে ১,৫০,০০০ টাকায় ঔষুধ ও অন্যান্য সামগ্রি ক্রয়।
জানুয়ারি ১১ সুজন ফার্মেসিকে প্রতি কার্টন ৭০০ টাকা দরে ৫০ কার্টন ওষুধ ত্রুটিযুক্ত থাকায় ফেরত প্রদান। বাট্টা ১৫%। ডেবিট নোট নং ১৫৫।
জানুয়ারি ১৮ অবন্তী ফার্মা থেকে ক্রীত ১০০ টাকা দরে ৮০০ ব্যাগ স্যালাইন ফরমায়েস অনুযায়ী না হওয়ায় ফেরত প্রদান। কারবারি বাট্টা ১০%। ডেবিট নোট নং- ২৮৫।