নিচের তথ্যের ভিত্তিতে প্রশ্নের উত্তর দাও: লিজা স্টোর ২০২৪ সালের জানুয়ারি মাসের কতিপয় লেনদেন নিম্নরূপ: জানু. ১ চেকের মাধ্যমে পণ্য ক্রয় ৮,০০০ টাকা " ৫ ব্যাংকে জমা দেওয়া হলো ১০,০০০ টাকা " ১০ ব্যাংক হতে উত্তোলন ৫,০০০ টাকা " ৩০ চেকের মাধ্যমে পণ্য বিক্রয় ১৫,০০০ টাকা Q. লিজা স্টোরের মোট কন্ট্রাএন্ট্রির পরিমাণ নির্ণয় কর।
ক. ৮,০০০ টাকা
খ. ১৫,০০০ টাকা
গ. ২০,০০০ টাকা
ঘ. ৩০,০০০ টাকা
উত্তর: ১৫,০০০ টাকা
ব্যাখ্যা: কন্ট্রা এন্ট্রি = ব্যাংকে জমা দেওয়া হলো + ব্যাংক হতে উত্তোলন = ১০,০০০ + ৫,০০০ = ১৫,০০০ টাকা।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৮ : নগদান বই (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৮ : নগদান বই (Full Syllabus) · MCQ