নিচের উদ্দীপকটি পড় প্রশ্নের উত্তর দাও: জনাব আলম প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইতে লিপিবদ্ধ করে থাকেন। ২০১৮ সালের মার্চ ১০ তারিখে মোট ২০,০০০ টাকার পণ্য ক্রয় করে ১৫,০০০ টাকা পরিশোধ করেন। মার্চ ২৮ তারিখে জাকিরের নিকট থেকে ১০,০০০ টাকা পূর্ণ নিষ্পত্তিতে ৯,৫০০ টাকা পাওয়া গেল। মার্চ ২৮ তারিখের লেনদেনটি জনাব আলমের লিপিবদ্ধ করা উচিত-
ক. একঘরা নগদান বইতে
খ. দু'ঘরা নগদান বইতে
গ. তিনঘরা নগদান বইতে
ঘ. খুচরা নগদান বইতে
উত্তর: তিনঘরা নগদান বইতে
ব্যাখ্যা: তিনঘরা নগদান বইয়ে নগদ বাট্টা লিপিবদ্ধ করতে হয়। মার্চ ২৮ তারিখের লেনদেনটিতে নগদ বাট্টা থাকায় এটি তিনঘরা নগদান বইয়ে লিপিবদ্ধ করতে হবে।
SSC হিসাববিজ্ঞান অধ্যায়-৮ : নগদান বই (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · হিসাববিজ্ঞান · অধ্যায়-৮ : নগদান বই (Full Syllabus) · MCQ