উদ্দীপক
সিমেন্ট ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠান অনন্যা ট্রেডার্সের ২০১৮ সালের জুলাই মাসের লেনদেনসমূহ নিম্নরূপ:
জুলাই ১ঃ হাতে নগদ ১,৪৫,০০০ টাকা এবং ব্যাংক জমার উদ্বৃত্ত ১,৪০,০০০ টাকা।
জুলাই ৩ঃ সোহান এন্টারপ্রাইজ থেকে ১০% বাট্টায় ১,৫০,০০০ টাকার সিমেন্ট ক্রয়।
জুলাই ৫ঃ বাধন ট্রেডার্সের নিকট ৮% বাট্টায় ১,৮০,০০০ টাকার সিমেন্ট বিক্রয়।
জুলাই ৮ঃ সোহান এন্টারপ্রাইজের পাওনা ১,৩৫,০০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ১,৩৩,০০০ টাকা প্রদান করা হলো।
জুলাই ১২ঃ ব্যাংক থেকে উত্তোলন ৬০,০০০ টাকা।
জুলাই ১৫ঃ বাধন ট্রেডার্সের নিকট থেকে ৫,৬০০ টাকার সিমেন্ট ফেরত আসল।
জুলাই ২০ঃ বাধন ট্রেডার্সের নিকট হতে ১,৬০,০০০ টাকার পূর্ণনিষ্পত্তিতে ১,৫৭,০০০ টাকা পাওয়া গেল।
জুলাই ২৮ঃ ২,০০০ টাকার সিমেন্ট নষ্ট হয়ে গেছে।