জনাব সৈকতের গৃহীত পদক্ষেপ কীভাবে চেকটিকে অধিক নিরাপত্তা দিবে? বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে জনাব সৈকতের গৃহীত পদক্ষেপ হুকুম চেককে দাগকাটা চেকে রূপান্তর করেছে, যা চেকটির নিরাপত্তা বাড়িয়েছে। বাহক চেক বা হুকুম চেকের উপরিভাগের বাম কোণায় আড়াআড়ি দুটি দাগ কেটে দাগকাটা চেকে রূপান্তর করা যায়। ব্যাংক এ চেকের টাকা নগদে পরিশোধ করে না। প্রাপকের ব্যাংক হিসাবে এ চেক জমা দিয়ে টাকা ওঠানো যায়। উদ্দীপকে জনাব সৈকত তিন লক্ষ টাকার একটি চেক পেলেন। চেকে তার নাম উল্লেখ ছিল। অর্থাৎ, চেকটি একটি হুকুম চেক। পরবর্তীতে তিনি চেকের নিরাপত্তার কথা বিবেচনা করে চেকটির বাম কোণের ওপরে আড়াআড়িভাবে দুটি রেখা টেনে দিলেন। জনাব সৈকত উক্ত কাজের মাধ্যমে চেকটিকে দাগকাটা চেকে পরিণত করেছেন। ফলে কেবল তিনিই তার ব্যাংক হিসাবের মাধ্যমে এ চেকের টাকা তুলতে পারবেন। এক্ষেত্রে চেকটি চুরি হলে বা হারিয়ে গেলেও প্রতারণা বা জালিয়াতির আশঙ্কা নেই। অর্থাৎ, অন্য কেউ চাইলেও এ চেকের টাকা তুলতে পারবে না। সুতরাং বলা যায়, জনাব সৈকতের নেওয়া পদক্ষেপ চেকটিকে অধিক নিরাপত্তা দিয়েছে।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
জনাব সৈকতের গৃহীত পদক্ষেপ কীভাবে চেকটিকে অধিক নিরাপত্তা দিবে? বর্ণন…
উদ্দীপক
Sylhet · 2020
উত্তর
উত্তর