বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা করো।
উত্তর: বিনিময় বিল মেয়াদপূর্তির পূর্বে ভাঙিয়ে অর্থ সংগ্রহ করাকে বিনিময় বিল বাট্টাকরণ বলে। বাণিজ্যিক ব্যাংক ব্যবসায়ীদের বিনিময় বিল মেয়াদপূর্তির পূর্বে বাট্টা করে। বাট্টাকৃত বিনিময় বিলখানির মেয়াদ পূর্ণ হলে ব্যাংক তা সংশ্লিষ্ট স্বীকৃতিকারীর নিকট উপস্থাপন করে তার সম্পূর্ণ মূল্য আদায় করে। এক্ষেত্রে বিনিময় বিলের সম্পূর্ণ মূল্য ও, বাট্টাকৃত মূল্যের পার্থক্যই ব্যাংকের আয়।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
বিল বাট্টাকরণের মাধ্যমে ব্যাংক কীভাবে আয় করে? ব্যাখ্যা করো।
উত্তর