গারনিশি অর্ডার জারি করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর: গারনিশি অর্ডার বলতে মূলত আদালত কর্তৃক ব্যাংকের উপর গ্রাহকের হিসাব বন্ধের নির্দেশকে বোঝায়। পাওনাদারের পাওনা অর্থ আদায়ের উদ্দেশ্যে আদালত ব্যাংকের প্রতি এরূপ আদেশ জারি করতে পারে। পাওনাদারের আবেদনের প্রেক্ষিতে আদালত যদি প্রমাণ পায় যে, আমানতকারী আবেদনকারীর নিকট দায়গ্রস্ত তবেই এরূপ নির্দেশ দেওয়া হয়ে থাকে। এরূপ আদেশ পাওয়ার পর ব্যাংকের কর্তব্য হলো এ বিষয়ে গ্রাহককে যথাযথভাবে অবহিত করা এবং উক্ত আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ঐ হিসাবের লেনদেন বন্ধ রাখা।
SSC ফিন্যান্স ও ব্যাংকিং অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ফিন্যান্স ও ব্যাংকিং · অধ্যায়-১২ : ব্যাংক ও গ্রাহক (Full Syllabus) · সৃজনশীল
গারনিশি অর্ডার জারি করা হয় কেন? ব্যাখ্যা করো।
উত্তর