শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের শেষ চরণটি 'সোনার তরী' কবিতার মূল সুরের প্রতিধ্বনি।"- মন্তব্যটির আলোকে কবির জীবনদর্শন বিশ্লেষণ কর।

উত্তর: • "উদ্দীপকের শেষ চরগটি 'সোনার তরী' কবিতার মূল সুরের প্রতিধ্বনি।”- মন্তব্যটি যথার্থ। • জগৎ-সংসারে ব্যক্তির মূল্য নেই, মূল্য রয়েছে তার কর্মের। ব্যক্তি যখন আর কাজ করতে পারে না, নিস্তেজ হয়ে দুর্বল হয়ে পড়ে, তখন তার মূল্য হারায়। কারণ পৃথিবী ও মহাকাল কেবল ব্যক্তির কর্মগুলোকেই ধারণ করে, ওই ব্যক্তিকে নয়। • 'সোনার তরী' কবিতায় কবির অন্তর্লীন জীবনদর্শন প্রতিফলিত হয়েছে। এ কবিতার মূল বক্তব্য হচ্ছে, মহাকালের চিরন্তন স্রোতে কেবল মানুষের সৃষ্টিই টিকে থাকে, মানুষ বিলীন হয়ে যায়। উদ্দীপকের কবিতাংশের মূলভাবেও এই বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। এখানে শেষ চরণে বলা হয়েছে, জগতে সৎকর্মের জুড়ি নেই। অর্থাৎ জগতে কেবল সৎকর্মই টিকে থাকে। যা 'সোনার তরী' কবিতার মূলভাবের সঙ্গে একসূত্রে গাঁথা। উভয় ক্ষেত্রেই জগতে কর্মের স্থান আছে, কর্মীর স্থান নেই- এই সত্যই ফুটে উঠেছে। • 'সোনার তরী' কবিতায় কৃষক শূন্য নদীর তীরে মহাকালের স্রোতে বিলীন হওয়ার অপেক্ষায় থাকে। এই দিকটি উদ্দীপকের মূলভাবেও প্রতিফলিত হয়েছে। সেখানে কাজগুলো রেখে ব্যক্তিমানুষকে যে চলে যেতে হয় তা তুলে ধরা হয়েছে। আর এ সবকিছুই উদ্দীপকের শেষ চরণে ধরা পড়েছে। এসব দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

"উদ্দীপকের শেষ চরণটি 'সোনার তরী' কবিতার মূল সুরের প্রতিধ্বনি।"- মন্…

উদ্দীপক

মৃত্যু মানেই মুক্তি, জীবনের অন্তিম লগ্ন, মৃত্যু পূর্বনির্ধারিত, যায় না তাকে টলানো। তবুও সবাই কেন মিছে মৃত্যুকে পায় ভয়, জন্মিলে মরিতে হয়, অমর তো কেউই নয়। এসেছি খালি হাতে, যাব মোরা তাই, কর্মই হোক উত্তম, তাহার জুড়ি নাই।

উত্তর

• 'শেষের কবিতা' রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস।

উত্তর

• "ঠাঁই নাই, ঠাঁই নাই, ছোট সে তরী" বলতে মহাকালরূপী ছোট সোনার তরণিতে সোনার ফসলরূপী মহৎ সৃষ্টিকর্মের স্থান হওয়া এবং ব্যক্তিসত্তার স্থান বা ঠাঁই না হওয়া বোঝানো হয়েছে। • 'সোনার তরী' কবিতায় একজন কৃষকের রূপকে কবি নিজের জীবনের চিত্র এঁকেছেন। একজন কৃষক তার অক্লান্ত শ্রমের ফসল রাশি রাশি সোনার ধান কেটে নানা আশঙ্কা নিয়ে বর্ষার জলবেষ্টিত ছোট খেতে একাকী অপেক্ষা করছে। এমন সময় অপ্রত্যাশিতভাবে ভরা পালে তরি বেয়ে আসা এক মাঝি তাকে উপেক্ষা করে নির্বিকারভাবে অজানা দেশের দিকে চলে যেতে থাকে। তখন কৃষক তাকে কাতরভাবে অনুরোধ করে বলে সে যেন কূলে তরি ভিড়িয়ে তার সোনার ধানটুকু নিয়ে যায়। অথচ ছোট সেই তরিতে কৃষকের স্থান সংকুলান হয় না।

উত্তর

• উদ্দীপকে 'সোনার তরী' কবিতার যে দিকের ইঙ্গিত পরিস্ফুট হয়েছে তা হলো- 'মহাকাল শুধু মানুষের কর্মকেই গ্রহণ করে থাকে, ব্যক্তিমানুষকে নয়। • এই স্বার্থপর পৃথিবীতে সৃষ্টির কদর আছে। কিন্তু স্রষ্টার খোঁজখবর কেউ রাখে না। মহাকাল সৃষ্টিকে গ্রহণ করে, স্রষ্টাকে নয়। • 'সোনার তরী' কবিতায় কৃষকরূপী কবি তার সৃষ্টিকর্ম নিয়ে মহাকালরূপী তরিতে স্থান, পাওয়ার প্রতীক্ষায় ছিলেন। অথচ তরি এসে কবির সৃষ্টিকর্মকে নিয়ে চলে গেলে কবি একা পড়ে থাকেন। উদ্দীপকেও এমন ইঙ্গিত দেওয়া হয়েছে। মানুষ মাত্রই মরণশীল। জন্মিলে মরতেই হবে। যেমন খালি হাতে আসা হয়েছে তেমনি খালি হাতে যেতে হবে। তবে উত্তম কর্ম কেবল থেকে যাবে। অর্থাৎ মহাকালের অতলগর্ভে স্রষ্টা বিলীন হয়ে যায়, টিকে থাকে শুধু তার সৃষ্টিকর্ম। মানুষ সৃষ্টিকে সমাদর করলেও স্রষ্টাকে কেউ স্মরণ করে না। এভাবে উদ্দীপকে 'সোনার তরী' কবিতায় মানবজীবনের এই নিগূঢ় সত্যের প্রতি ইঙ্গিত করেছে।

উত্তর

• "উদ্দীপকের শেষ চরগটি 'সোনার তরী' কবিতার মূল সুরের প্রতিধ্বনি।”- মন্তব্যটি যথার্থ। • জগৎ-সংসারে ব্যক্তির মূল্য নেই, মূল্য রয়েছে তার কর্মের। ব্যক্তি যখন আর কাজ করতে পারে না, নিস্তেজ হয়ে দুর্বল হয়ে পড়ে, তখন তার মূল্য হারায়। কারণ পৃথিবী ও মহাকাল কেবল ব্যক্তির কর্মগুলোকেই ধারণ করে, ওই ব্যক্তিকে নয়। • 'সোনার তরী' কবিতায় কবির অন্তর্লীন জীবনদর্শন প্রতিফলিত হয়েছে। এ কবিতার মূল বক্তব্য হচ্ছে, মহাকালের চিরন্তন স্রোতে কেবল মানুষের সৃষ্টিই টিকে থাকে, মানুষ বিলীন হয়ে যায়। উদ্দীপকের কবিতাংশের মূলভাবেও এই বিষয়টি স্পষ্টভাবে ফুটে উঠেছে। এখানে শেষ চরণে বলা হয়েছে, জগতে সৎকর্মের জুড়ি নেই। অর্থাৎ জগতে কেবল সৎকর্মই টিকে থাকে। যা 'সোনার তরী' কবিতার মূলভাবের সঙ্গে একসূত্রে গাঁথা। উভয় ক্ষেত্রেই জগতে কর্মের স্থান আছে, কর্মীর স্থান নেই- এই সত্যই ফুটে উঠেছে। • 'সোনার তরী' কবিতায় কৃষক শূন্য নদীর তীরে মহাকালের স্রোতে বিলীন হওয়ার অপেক্ষায় থাকে। এই দিকটি উদ্দীপকের মূলভাবেও প্রতিফলিত হয়েছে। সেখানে কাজগুলো রেখে ব্যক্তিমানুষকে যে চলে যেতে হয় তা তুলে ধরা হয়েছে। আর এ সবকিছুই উদ্দীপকের শেষ চরণে ধরা পড়েছে। এসব দিক বিচারে বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

Chittagong · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা কর।
ঘ
'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরে মোর মূঢ় মেয়ে। কে রে তুই, কোথা হতে কী শক্তি পেয়ে কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে- “যেতে আমি দিব না তোমায়।” চরাচরে কাহারে রাখিবি ধরে' দুটি ছোট হাতে, গরবিনী সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে প্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ!

Barisal · 2022

ক
'আমি একেলা'- এখানে 'আমি' কে?
খ
“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।
গ
উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আলোচনা কর।
ঘ
'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'আমি একেলা'- এখানে 'আমি' কে?

'আমি একেলা'- এখানে 'আমি' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানভাবে। বঞ্চিত মানুষরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাই তো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।

Sylhet · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
গ
'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
ঘ
“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকেউদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আল'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আল“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।'আমি একেলা'- এখানে 'আমি' কে?“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন ক'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।