শেয়ারFacebookWhatsApp

'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা কর।

উত্তর: মানুষের শ্রেষ্ঠ সোনার ফসল তথা মহৎ কর্মের দিক থেকে 'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা করা যায়। 'সোনার তরী' কবিতায় কবি জীবনদর্শনের এক বাস্তব সত্যকে তুলে ধরেছেন। সময়ের স্রোতে মানুষের জীবন ভেসে যায়। চিরন্তন সত্য মৃত্যুর মধ্যদিয়ে একসময় পৃথিবীর বুক থেকে মানুষের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু মানুষের সৃষ্ট সোনার ফসল তথা মহৎকর্মসমূহ পৃথিবীর মানুষের মনে থেকে যায় যুগ থেকে যুগান্তরেও। উদ্দীপকের কবিতাংশের কবি তাকে নয় বরং তার সৃষ্টকর্মকে ভালোবাসতে বলেছেন। কেননা কর্মী বা শিল্পী একসময় হারিয়ে গেলেও কর্ম বা শিল্প টিকে থাকে চিরন্তন। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে কর্মীর মূল্য না থাকলেও কর্মের মূল্য আছে। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায় কিন্তু সৃষ্ট মহৎকর্ম থেকে যায়। 'সোনার তরী' কবিতায়ও কবি তাঁর উৎপন্ন সোনার ধানের মধ্য দিয়ে পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে বিরাজ করতে চেয়েছেন। উদ্দীপকের কবিও তাঁর সৃষ্ট গীতের মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে মানুষের মধ্যে বিরাজ করতে চেয়েছেন। তাই বলা যায়, কর্মের মধ্য দিয়ে পৃথিবীতে স্থায়ীভাবে বিরাজ করার দিক থেকে 'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা করা যায়।

HSC Bangla 1st Paper কবিতা : সোনার তরী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : সোনার তরী · সৃজনশীল

'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা কর।

উদ্দীপক

"আমায় নহে গো- ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখিরে কে চিনে রাখে, গান হলে অবসান।। চাঁদেরে কে চায়- জোছনা সবাই যাচে গীত শেষে বীণা পড়ে থাকে ধূলি-মাঝে;"

Dhaka · 2025

উত্তর

'সোনার তরী' কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।

উত্তর

'চারিদিকে বাঁকা জল' বলতে কবি নদীর সেই জলকে বুঝিয়েছেন যা বক্র বা বাঁকানো পথে বয়ে চলে। এখানে বাঁকা জল হয়ে উঠেছে অনন্ত কালস্রোতের প্রতীক। 'সোনার তরী' কবিতায় উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে কৃষক দ্বীপের মতো ছোট একটি ধানখেতে অপেক্ষারত। যার চার পাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। নদীর বাঁকা জলস্রোতে বেষ্টিত ছোট খেতটুকু যেকোনো সময় বিলীন হয়ে যেতে পারে। এখানে বাঁকা জল কেবল প্রকৃতির সৌন্দর্যের প্রকাশ নয় বরং এটি জীবনের গতিময়তার দিককেও ইঙ্গিত করে। নদী যেমন বাঁকা পথে প্রবাহিত হয় তেমনই জীবনের পথও সব সময় সরল হয় না। জীবনকে নানা বাঁক ও প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে হয়।

উত্তর

মানুষের শ্রেষ্ঠ সোনার ফসল তথা মহৎ কর্মের দিক থেকে 'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা করা যায়। 'সোনার তরী' কবিতায় কবি জীবনদর্শনের এক বাস্তব সত্যকে তুলে ধরেছেন। সময়ের স্রোতে মানুষের জীবন ভেসে যায়। চিরন্তন সত্য মৃত্যুর মধ্যদিয়ে একসময় পৃথিবীর বুক থেকে মানুষের শারীরিক অস্তিত্ব বিলীন হয়ে যায়। কিন্তু মানুষের সৃষ্ট সোনার ফসল তথা মহৎকর্মসমূহ পৃথিবীর মানুষের মনে থেকে যায় যুগ থেকে যুগান্তরেও। উদ্দীপকের কবিতাংশের কবি তাকে নয় বরং তার সৃষ্টকর্মকে ভালোবাসতে বলেছেন। কেননা কর্মী বা শিল্পী একসময় হারিয়ে গেলেও কর্ম বা শিল্প টিকে থাকে চিরন্তন। পৃথিবীর ক্ষণস্থায়ী জীবনে কর্মীর মূল্য না থাকলেও কর্মের মূল্য আছে। মহাকালের স্রোতে জীবন-যৌবন ভেসে যায় কিন্তু সৃষ্ট মহৎকর্ম থেকে যায়। 'সোনার তরী' কবিতায়ও কবি তাঁর উৎপন্ন সোনার ধানের মধ্য দিয়ে পৃথিবীর বুকে চিরস্থায়ীভাবে বিরাজ করতে চেয়েছেন। উদ্দীপকের কবিও তাঁর সৃষ্ট গীতের মধ্য দিয়ে চিরস্থায়ীভাবে মানুষের মধ্যে বিরাজ করতে চেয়েছেন। তাই বলা যায়, কর্মের মধ্য দিয়ে পৃথিবীতে স্থায়ীভাবে বিরাজ করার দিক থেকে 'সোনার তরী' কবিতার ধানের সাথে উদ্দীপকের গীতের তুলনা করা যায়।

উত্তর

মূলভাবের দিক থেকে বলা যায় "উদ্দীপকের শেষ চরণ দুটি যেন 'সোনার তরী' কবিতার জীবনদর্শনের প্রতিচ্ছবি" মন্তব্যটি 'সোনার তরী' কবিতার আলোকে যথার্থ। 'সোনার তরী' কবিতায় কবি এক জীবনসত্যকে তুলে ধরেছেন। পৃথিবীতে মানুষের জীবন ক্ষণস্থায়ী। মৃত্যুর মধ্য দিয়ে এক সময় মানুষ পৃথিবীর বুক থেকে হারিয়ে যায়। কিন্তু মানুষের সৃষ্ট মহৎকর্ম অনন্তকাল থেকে যায়। এই কর্মের মধ্য দিয়েই মৃত্যুর পরেও মানুষ পৃথিবীর বুকে মানুষের মাঝে বেঁচে থাকে। উদ্দীপকের কবিতাংশের শেষ দুই চরণে বলা হয়েছে- সবাই চাঁদের জোছনা চাইলেও চাঁদকে কেউ চায় না এবং গীতের সময় বীণার সুরঝংকার মানুষকে আনন্দ দিলেও গীত শেষে বীণার কোনো গুরুত্ব থাকে না; সেটি পড়ে থাকে অযত্নে ও অবহেলায়। মূলত পৃথিবী কর্মের মূল্যায়ন করে, কর্মীর নয়। যার ফলে কর্ম শেষে কর্মী মূল্যহীন হয়ে পড়ে। ব্যক্তিমানুষের পরিবর্তে তার মহৎকর্মকে মনে রাখার উক্ত দিকটিই 'সোনার তরী' কবিতার মূল বিষয়। উদ্দীপকের এই অমোঘ সত্যটি 'সোনার তরী' কবিতার মূলভাবেও তুলে ধরা হয়েছে। এখানে দেখানো হয়েছে- মহাকালের নিষ্ঠুর কালগ্রাসে একসময় মানুষের ক্ষণস্থায়ী জীবন হারিয়ে যায়। কিন্তু মানুষের সৃষ্ট সোনার ফসল তথা মহৎকর্মসমূহ থেকে যায়। এই কর্মের মধ্য দিয়ে কর্মীরা পৃথিবীর বুকে চিরন্তনভাবে বেঁচে থাকে। উদ্দীপকের কবি তাঁর গানের মাধ্যমে এবং কবিতার কবি তাঁর উৎপন্ন সোনার ফসল তথা মহৎকর্মের মধ্য দিয়ে পৃথিবীতে মৃত্যুর পরেও বেঁচে থাকতে চেয়েছেন। তাই বলা যায়, উদ্দীপকের শেষ দুটি চরণ যেন 'সোনার তরী' কবিতার জীবনদর্শনের প্রতিচ্ছবি।
HSCBangla 1st Paperকবিতা : সোনার তরী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এক সময়ের ডাকসাইটে জমিদার নারায়ণ চৌধুরী প্রজ্ঞা ও প্রতিভায় ছিলেন সবার শীর্ষে। তাঁর জীবনের অর্জিত সম্পদের সবটুকু উজাড় করে দিয়ে সন্তানদের মানুষ করেছেন তিনি। ছেলে-মেয়েরা ডাক্তার ও ইঞ্জিনিয়ার হয়ে বিদেশে ভালো অবস্থানে রয়েছেন। কিন্তু বৃদ্ধ বাবার খোঁজ-খবর নেওয়ার সময় নেই তাঁদের কারও। বার্ধক্যের এই সংকটাপন্ন অবস্থায় তিনি বৃদ্ধাশ্রমেও যাননি সন্তানদের সম্মানের কথা ভেবে। এখন তাঁর সময় কাটে নিজের বাড়িতে একেবারে একা একা।

Chittagong · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আলোচনা কর।
ঘ
'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে মন্তব্যটি বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ওরে মোর মূঢ় মেয়ে। কে রে তুই, কোথা হতে কী শক্তি পেয়ে কহিলি এমন কথা, এত স্পর্ধা ভরে- “যেতে আমি দিব না তোমায়।” চরাচরে কাহারে রাখিবি ধরে' দুটি ছোট হাতে, গরবিনী সংগ্রাম করিবি কার সাথে বসি গৃহদ্বার প্রান্তে প্রান্ত ক্ষুদ্র দেহ শুধু লয়ে ওইটুকু বুক ভরা স্নেহ!

Barisal · 2022

ক
'আমি একেলা'- এখানে 'আমি' কে?
খ
“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।
গ
উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আলোচনা কর।
ঘ
'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'আমি একেলা'- এখানে 'আমি' কে?

'আমি একেলা'- এখানে 'আমি' কে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তাঁর লেখায় ফুটে উঠেছে প্রেম ও দ্রোহের বার্তা সমানভাবে। বঞ্চিত মানুষরা তাঁর লেখায় খুঁজে পান উজ্জীবনের মন্ত্র। তিনি আজ আমাদের মাঝে নেই। অথচ তাঁর কবিতা ও গান আজও প্রতিটি মুক্তিকামী মানুষের প্রেরণার উৎস। তাই তো তিনি মরেও অমর হয়ে আছেন আপামর জনসাধারণের মাঝে।

Sylhet · 2022

ক
'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?
খ
“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।
গ
'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।
ঘ
“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

'সৃষ্টিকর্ম সর্বদা মূল্যবান, সৃষ্টিকর্তা নয়'- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকেউদ্দীপকের নারায়ণ চৌধুরীর সাথে 'সোনার তরী' কবিতার কৃষকের কোন দিকটির মিল রয়েছে? আল'শূন্য নদীর তীরে রহিনু পড়ি।'- উক্তিটি ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?'সোনার তরী' কবিতার ভাববস্তু আলোচ্য উদ্দীপকে সম্পূর্ণ প্রতিফলিত হয়নি- আলোচনা কর।উদ্দীপকটিতে 'সোনার তরী' কাব্যের গভীর জীবন দর্শনের পরিচয় কতটুকু প্রকাশ পেয়েছে? আল“ভরা নদী ক্ষুরধারা খরপরশা”- বাক্যটি দ্বারা কী বোঝানো হয়েছে? বর্ণনা কর।'আমি একেলা'- এখানে 'আমি' কে?“কর্ম নয়, কর্মই অবিনশ্বর”- উদ্দীপক ও 'সোনার তরী' কবিতার আলোকে উক্তিটি মূল্যায়ন ক'সোনার তরী' কবিতার কোন দিকটি উদ্দীপকের কবির সাথে সাদৃশ্যপূর্ণ? বুঝিয়ে লেখ।“চারি দিকে বাঁকা জল”- চরণটিতে কিসের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা কর।'সোনার তরী' কবিতাটি কোন ছন্দে রচিত?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।