শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের রাজাকার বাহিনীর কর্মের সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার কোন চরিত্রের মিল আছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকের রাজাকার বাহিনীর কর্মের সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণ চরিত্রের মিল আছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় স্বদেশি বিভীষণের দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতার কারণে শত্রুপক্ষ অনায়াসেই দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা দখল করে নেয়। বিভীষণ তার নিজের ভাই রাবণ ও ভ্রাতুষ্পুত্র মেঘনাদের বিরুদ্ধে গিয়ে শত্রুপক্ষ রামের সাহায্য করেন। উদ্দীপকের রাজাকার বাহিনী একজন মুক্তিযোদ্ধার বাবা সম্পর্কে মিথ্যা মৃত্যু সংবাদ দিয়ে তাকে রণাঙ্গন থেকে বাড়িতে এনেছে। এরপর তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই ঘটনা কবিতার বিভীষণের বিশ্বাসঘাতকতার সাথে সাদৃশ্যপূর্ণ। বিভীষণও রাজ্যের গোপন পথে শত্রুদের রাজ্যের ভেতরে ঢুকে আক্রমণ করতে সহায়তা করে। উদ্দীপক ও কবিতা দুটোতেই আত্মীয়তা, দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে ত্যাগ করে শত্রুর পক্ষাবলম্বন করা হয়েছে, যা উদ্দীপক ও কবিতার মধ্যে সাদৃশ্য তৈরি করে।

HSC Bangla 1st Paper কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ · সৃজনশীল

উদ্দীপকের রাজাকার বাহিনীর কর্মের সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতা…

উদ্দীপক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার কোষারানিগঞ্জ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন। '৭১-এ তিনি দিনাজপুরে সুরেন্দ্রনাথ কলেজের একাদশের ছাত্র ছিলেন। ভারতের বিভিন্ন শিবিরে প্রশিক্ষণ নিয়ে তিনি বীরদর্পে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। যুদ্ধের একপর্যায়ে রাজাকার বাহিনীর একজন তার বাবার মিথ্যা মৃত্যু সংবাদ দিয়ে রণাঙ্গন থেকে বাড়িতে আনে। তারপর সেখান থেকে ধরে নিয়ে পাকিস্তানি বাহিনী তার কাছ থেকে মুক্তিযোদ্ধাদের অবস্থান জানতে চায়। শত নির্যাতনের পরও কোনো তথ্য বের করতে না পেরে শেষ পর্যন্ত এ মুক্তিযোদ্ধাকে ক্ষুধার্ত বাঘের খাঁচায় ছুড়ে ফেলে হত্যা করা হয়।

উত্তর

মাইকেল মধুসূদন দত্ত ১৮৭৩ খ্রিষ্টাব্দে মারা যান।

উত্তর

'লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে'- কথাগুলো মেঘনাদ বলেছে বিশ্বাসঘাতক বিভীষণকে; এখানে অস্ত্রাগারে গিয়ে যুদ্ধের সাজে সজ্জিত হয়ে এসে মেঘনাদ লক্ষ্মণকে হত্যা করে লঙ্কাপুরীর কলঙ্ক কালিমা মুছে দিতে চেয়েছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় যুদ্ধযাত্রার আগে মেঘনাদ নিকুম্ভিলা যজ্ঞাগারে ইষ্টদেবতা অগ্নিদেবের পূজা সম্পন্ন করতে মনস্থির করে। কিন্তু মায়াদেবীর অনুগ্রহ এবং বিভীষণের সহায়তায় শত শত প্রহরীর চোখ ফাঁকি দিয়ে রামানুজ লক্ষ্মণ সেই যজ্ঞাগারে প্রবেশ করে। সেখানে লক্ষ্মণ নিরস্ত্র মেঘনাদকে তার সঙ্গে সম্মুখযুদ্ধের আহ্বান করে এবং তরবারি কোষমুক্ত করে। মেঘনাদ অস্ত্রাগারে যেতে চায় অস্ত্র আনার জন্য। কিন্তু বিভীষণ অস্ত্রাগারের দ্বার রোধ করে দাঁড়িয়ে থাকে। তখন মেঘনাদ বিভীষণকে প্রশ্নোক্ত কথাগুলো বলেছে।

উত্তর

উদ্দীপকের রাজাকার বাহিনীর কর্মের সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বিভীষণ চরিত্রের মিল আছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় স্বদেশি বিভীষণের দেশদ্রোহিতা ও বিশ্বাসঘাতকতার কারণে শত্রুপক্ষ অনায়াসেই দ্বীপরাজ্য স্বর্ণলঙ্কা দখল করে নেয়। বিভীষণ তার নিজের ভাই রাবণ ও ভ্রাতুষ্পুত্র মেঘনাদের বিরুদ্ধে গিয়ে শত্রুপক্ষ রামের সাহায্য করেন। উদ্দীপকের রাজাকার বাহিনী একজন মুক্তিযোদ্ধার বাবা সম্পর্কে মিথ্যা মৃত্যু সংবাদ দিয়ে তাকে রণাঙ্গন থেকে বাড়িতে এনেছে। এরপর তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই ঘটনা কবিতার বিভীষণের বিশ্বাসঘাতকতার সাথে সাদৃশ্যপূর্ণ। বিভীষণও রাজ্যের গোপন পথে শত্রুদের রাজ্যের ভেতরে ঢুকে আক্রমণ করতে সহায়তা করে। উদ্দীপক ও কবিতা দুটোতেই আত্মীয়তা, দেশপ্রেম ও জাতীয় স্বার্থকে ত্যাগ করে শত্রুর পক্ষাবলম্বন করা হয়েছে, যা উদ্দীপক ও কবিতার মধ্যে সাদৃশ্য তৈরি করে।

উত্তর

দেশপ্রেম, আত্মমর্যাদা ও স্বাজাত্যবোধ বীরের বৈশিষ্ট্য- এই উক্তি উদ্দীপকের মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন ও কবিতার মেঘনাদের চরিত্রে সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়েছে। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত দেশপ্রেমিক অসমসাহসী বীর মেঘনাদের দেশপ্রেমের মহত্ত্বকে তুলে ধরেছেন। মেঘনাদ তার দেশপ্রেমের মহত্ত্বের কারণে সব যুগে, সব কালে মানুষের কাছে নন্দিত হয়েছেন। উদ্দীপকের মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন দেশপ্রেমের টানে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলেন। রাজাকারের নির্মম নির্যাতনের পরেও কোনো তথ্য দেননি। তার এই সাহস ও বীরত্ব কবিতার মেঘনাদের সাথে সাদৃশ্যপূর্ণ। বিভীষণ শত্রুপক্ষ নিয়ে নিরস্ত্র মেঘনাদকে আক্রমণ করলেও সে পিছপা হয়নি। বিভীষণের এই প্রাণপণ লড়াইয়ের বৈশিষ্ট্য উদ্দীপকের সালাহউদ্দীনের মাঝে দেখা যায়। 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতায় স্বদেশ বাঁচাতে এবং যুদ্ধজয় নিশ্চিত করতে মেঘনাদ ইস্টদেবতার পূজা করার জন্য মনস্থির করে। বিভীষণের সহায়তায় লক্ষ্মণ নিকুম্ভিলা যজ্ঞাগারে উপস্থিত হয়। মেঘনাদ বীরদর্পে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করে যায়। মুক্তিযোদ্ধা সালাহউদ্দীন দেশের সম্মান রক্ষায় নিজের জীবন উৎসর্গ করেছেন। দুজনের মূল্যবোধ একই দেশের প্রতি গর্ব, আত্মমর্যাদা ও স্বাজাত্যের প্রতি দায়িত্ববোধ। তাই উক্তিটি সম্পূর্ণ সঠিক যে, এই তিনটি গুণ বীরের অপরিহার্য বৈশিষ্ট্য, উদ্দীপক ও কবিতা উভয়ই তার প্রমাণ।
HSCBangla 1st Paperকবিতা : বিভীষণের প্রতি মেঘনাদ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

নূরলদীনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়; নূরলদীনের কথা মনে পড়ে যায় যখন আমাদের দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়; নূরলদীনের কথা মনে পড়ে যায় দিনাজপুর বোর্ড ২০১৬
ক
'স্থাণু' অর্থ কী?
খ
মেঘনাদ যজ্ঞাগারে বিষাদ অনুভব করেছিল কেন? বুঝিয়ে দাও।
গ
উদ্দীপকের চতুর্থ পঙ্ক্তির সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সম্পর্ক নির্ণয় কর।
ঘ
"নূরলদীন ও মেঘনাদ উভয়ের মধ্যে দেশপ্রেমিকের নিদর্শন রয়েছে।"- বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মেঘনাদ যজ্ঞাগারে বিষাদ অনুভব করেছিল কেন? বুঝিয়ে দাও।

মেঘনাদ যজ্ঞাগারে বিষাদ অনুভব করেছিল কেন? বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'স্থাণু' অর্থ কী?

'স্থাণু' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"স্বধর্ম যদি গুণহীনও হয় তবু তা উত্তমরূপে অনুষ্ঠিত পরধর্মের চেয়ে শ্রেয়; স্বধর্মে নিধনও ভালো, কিন্তু পরধর্ম ভয়াবহ।” বরিশাল বোর্ড ২০১৬
ক
'নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!" উক্তিটি কার?
খ
গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা কর।
গ
উদ্দীপকের বক্তব্যের সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বক্তব্যের কী মিল পাওয়া যায়? লেখ।
ঘ
"উদ্দীপকের মূলভাব ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।" উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা কর।

গুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!" উক্তিটি কার?

'নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!" উক্তিটি কার?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

স্বাধীনতার অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এ দেশের আপামর জনতা। মুক্তিযুদ্ধের বীর সেনানীদের শৌর্য, বীর্য, সাহসিকতা, কর্তব্যনিষ্ঠা, দেশপ্রেম ও ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। মুক্তিযুদ্ধে শহিদ বীর যোদ্ধারা জীবনের বিনিময়ে আমাদের দিয়ে গেলেন লাল-সবুজের পতাকা। যশোর বোর্ড ২০১৬
ক
লক্ষ্মণের মায়ের নাম কী?
খ
"প্রফুল্ল কমলে কীটবাস?"- বুঝিয়ে দাও।
গ
উদ্দীপকের মুক্তিযোদ্ধাদের কোন কোন বৈশিষ্ট্য 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনাদের চরিত্রের সঙ্গে তুলনীয়?- আলোচনা কর।
ঘ
“দেশপ্রেম প্রকৃত বীরের ধর্ম"- উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতা অনুসরণে বিশ্লেষণ কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."প্রফুল্ল কমলে কীটবাস?"- বুঝিয়ে দাও।

"প্রফুল্ল কমলে কীটবাস?"- বুঝিয়ে দাও।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.লক্ষ্মণের মায়ের নাম কী?

লক্ষ্মণের মায়ের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"নূরলদীন ও মেঘনাদ উভয়ের মধ্যে দেশপ্রেমিকের নিদর্শন রয়েছে।"- বিশ্লেষণ কর।উদ্দীপকের চতুর্থ পঙ্ক্তির সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার সম্পর্ক নির্ণয় কর।মেঘনাদ যজ্ঞাগারে বিষাদ অনুভব করেছিল কেন? বুঝিয়ে দাও।'স্থাণু' অর্থ কী?"উদ্দীপকের মূলভাব ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মূলভাব একসূত্রে গাঁথা।" উক্তিউদ্দীপকের বক্তব্যের সাথে 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার বক্তব্যের কী মিল পাওয়া যগুণবান পরজন অপেক্ষা নির্গুণ স্বজন শ্রেয় কেন? ব্যাখ্যা কর।'নির্গুণ স্বজন শ্রেয়ঃ, পরঃ পরঃ সদা!" উক্তিটি কার?“দেশপ্রেম প্রকৃত বীরের ধর্ম"- উদ্দীপক ও 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতা অনুসরণে বিউদ্দীপকের মুক্তিযোদ্ধাদের কোন কোন বৈশিষ্ট্য 'বিভীষণের প্রতি মেঘনাদ' কবিতার মেঘনা"প্রফুল্ল কমলে কীটবাস?"- বুঝিয়ে দাও।লক্ষ্মণের মায়ের নাম কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।