উদ্দীপকে পদ্মার ধ্বংসাত্মক রূপ 'পদ্মা' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘটায়? আলোচনা করো।
উত্তর: উদ্দীপকের পদ্মার ধ্বংসাত্মক রূপ 'পদ্মা' কবিতার পদ্মার প্রমত্তার দিকটির প্রতিফলন ঘটায়। 'পদ্মা' কবিতায় কবি পদ্মার প্রমত্তা রূপের বর্ণনা করেছেন, যা দেখে দুরন্ত জলদস্যুর মনেও ভয়ের সঞ্চার হয়। বর্ষাকালে প্রমত্ত এই জলস্রোত ভাসিয়ে নেয় মানুষের সাজানো বাগান, ঘরবাড়ি এমনকি জীবন পর্যন্ত। উদ্দীপকে বর্ষার স্ফীত পদ্মার প্রলয়ংকরী রূপের বর্ণনা ফুটে উঠেছে। প্রবল এ জলস্রোত নিমিষেই ভাসিয়ে দেয় জনপদ, ফসলি জমি আর বেঁচে থাকার স্বপ্ন। 'পদ্মা' কবিতায়ও কবি পদ্মার প্রলয়ংকরী রূপের বর্ণনা দিয়েছেন। বর্ষার প্রমত্ত পদ্মার জলস্রোত ভাসিয়ে নিয়ে যায় তীরবর্তী মানুষের ঘরবাড়ি, সাজানো বাগান, এমনকি জীবন পর্যন্ত। এ দিক থেকে উদ্দীপকের পদ্মার ধ্বংসাত্মক রূপের সাথে 'পদ্মা' কবিতার পদ্মার প্রমত্ত রূপটির সাদৃশ্য রয়েছে।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
উদ্দীপকে পদ্মার ধ্বংসাত্মক রূপ 'পদ্মা' কবিতার কোন দিকটির প্রতিফলন ঘ…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর