"উদ্দীপকের বিষয়টি আলোচ্য কবিতার আংশিক রূপের প্রকাশ মাত্র”- মন্তব্যটি বিচার কর।
উত্তর: ➤ "উদ্দীপকের বিষয়টি আলোচ্য কবিতার আংশিক রূপের প্রকাশ মাত্র" মন্তব্যটি যথার্থ। ➤ যেকোনো দেশের জন্য নদীর গুরুত্ব ব্যাপক। কারণ নদীর পানি দেশের মাটিকে উর্বর করে। দেশের বুক চিরে নদীগুলো ক্লান্তিহীন বয়ে চলে। মানুষের জীবন আর নদী মিলেমিশে একাকার হয়ে যায়। ➤ উদ্দীপকে পাহাড়িয়া একটি নদীর কথা বলা হয়েছে, যে নদীর ঢেউ তীব্র। ঢেউ এতটাই তীব্র যে, কেউ সেই নদী পাড়ি দিতে চায় না। কারণ ঢেউ দেখে তাদের প্রাণে ভয় জাগে। তাই নদীর কাছে উদ্দীপকের যাত্রী প্রার্থনা করেছেন যেন নদীর মাঝে কিছু সময়ের জন্য চর জেগে ওঠে। চর জেগে ওঠার সময়ে তারা নদী পাড়ি দিতে চান। কারণ চর জেগে উঠলে নদীর ভয়ংকর ঢেউ থাকবে না। 'পদ্মা' কবিতায়ও পদ্মার ঢেউয়ের বিষয়টি দেখতে পাই। বর্ষার সময় পদ্মা ভয়ংকর রূপ ধারণ করে। তখন পদ্মার স্রোত এতটাই তীব্র থাকে যে, সামনে যা পড়ে তাই ভাসিয়ে নিয়ে যায়। কিন্তু এই স্রোতের বিষয়টি ছাড়াও 'পদ্মা' কবিতায় পদ্মার সর্বনাশা রূপ, জীবনদায়িনী সভা, কল্যাণময়ী রূপ প্রভৃতি বিষয় উঠে এসেছে, যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। ➤ 'পদ্মা' কবিতায় পদ্মার স্রোতের বেগের কথা বলা হয়েছে। উদ্দীপকেও পাহাড়িয়া নদীর স্রোতের কথা বলা হয়েছে। কিন্তু 'পদ্মা' কবিতায় স্রোতের বিষয়টি ছাড়া আরও অনেক বিষয় উঠে এসেছে। সেই বিষয়গুলো উদ্দীপকে না থাকায় বলতে পারি, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। সারকথা: উদ্দীপকে নদীর স্রোতের ভয়াবহতার চিত্র দেখা যায়। 'পদ্মা' কবিতায় শুধু পদ্মার স্রোত নয় আরও অনেক বিষয় উঠেছে এসেছে: যেগুলো উদ্দীপকে নেই। তাই বলা যায়, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
HSC Bangla 1st Paper কবিতা : পদ্মা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : পদ্মা · সৃজনশীল
"উদ্দীপকের বিষয়টি আলোচ্য কবিতার আংশিক রূপের প্রকাশ মাত্র”- মন্তব্যট…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর