শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের (i) অংশের সঙ্গে সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার সাদৃশ্য বিচার কর।

উত্তর: উদ্দীপকের (i) অংশের সঙ্গে সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রকৃতির রূপের সঙ্গে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের (i) অংশে প্রেমের রূপে নীলবর্ণ আকাশ টাঙ্গায় দিকে দিকে ভোর জাগে, বনভূমে পাখিরা সাজে। তাদের প্রেমের কথা বাতাস তথা প্রকৃতি জেনে গেছে। প্রকৃতি নবরূপে সেজে উঠেছে তাদের প্রেমের কারণে। প্রকৃতি তার পালাবদলের খেলায় একেক সময় একেক রূপ ধারণ করে। প্রকৃতি তার রূপসৌন্দর্য নিয়ে আপন ছন্দে এই খেলা খেলে । প্রকৃতির রূপ-রস-গন্ধ-বর্ণ মানবমনে প্রভাব বিস্তার করে। তবে ব্যক্তিমানুষের একাগ্রচিত্তকে পরিবর্তন করতে পারে না, যদি প্রকৃতির নানা অনুষঙ্গের সঙ্গে ব্যক্তি তার মনকে না বাঁধে। তাহারেই পড়ে মনে কবিতায় প্রকৃতি আপন সাজে সে সাজলেও সেদিকে কবির কোন ভ্রুক্ষেপ নেই, কারণ কবির প্রিয়জন তাকে ছেড়ে চলে গিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের (i) অংশের সঙ্গে সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রাকৃতিক বর্ণনার সাদৃশ্য থাকলেও মনের অবস্থার সঙ্গে বৈসাদৃশ্য রয়েছে।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উদ্দীপকের (i) অংশের সঙ্গে সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার…

উদ্দীপক

(i) তোমাকে যে ভালোবাসি এ কথা বাতাসেও জেনেছে এই বার্তা মুখে করে প্রভাময়ী আলো নিয়ে যায় আমাদের প্রেমের রূপে নীলবর্ণ আকাশ টাঙ্গায় দিকে দিকে জাগে ভোর, বনভূমে পাখিরা সেজেছে। (ii) তুমি চলে গেছ কত যুগ কত বছর? এইমাত্র সম্মুখে ছিলে, পাত্রে জল কাঁপছে এখনো যেন কোনো এক স্বপ্নঘেরা বাগানে লুকানো তোমার প্রেমের রূপ, প্রতিশ্রুতি, মিথ্যের শব্দবহর।

Comilla · 2023

উত্তর

'অর্ঘ্য' শব্দের অর্থ পূজার উপকরণ।

উত্তর

'তাহারেই পড়ে মনে' কবিতায় কবি সুফিয়া কামাল প্রিয়জন হারানোর ব্যথায় কাতর, রিক্ত। এই কারণে কবি বসন্তের হা রূপের হাতছানির মধ্যেও উদাসীনতা ও বিরহবেদনার হাহাকার প্রকাশ করেছেন। কবি তাঁর স্বামী হারানোর শোকে আনমনা হয়ে আছেন যে, তিনি খেয়ালই করেননি কখন প্রকৃতিতে ঋতুরাজ বসন্তের আগমন ঘটেছে। তার অনুরাগী তাকে বসন্তের আগমনী বার্তার কথা বললে তিনি বলেন- 'ডেকেছে কি সে আমারে? শুনি নাই রাখিনি সন্ধান।'

উত্তর

উদ্দীপকের (i) অংশের সঙ্গে সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রকৃতির রূপের সঙ্গে সাদৃশ্য রয়েছে। উদ্দীপকের (i) অংশে প্রেমের রূপে নীলবর্ণ আকাশ টাঙ্গায় দিকে দিকে ভোর জাগে, বনভূমে পাখিরা সাজে। তাদের প্রেমের কথা বাতাস তথা প্রকৃতি জেনে গেছে। প্রকৃতি নবরূপে সেজে উঠেছে তাদের প্রেমের কারণে। প্রকৃতি তার পালাবদলের খেলায় একেক সময় একেক রূপ ধারণ করে। প্রকৃতি তার রূপসৌন্দর্য নিয়ে আপন ছন্দে এই খেলা খেলে । প্রকৃতির রূপ-রস-গন্ধ-বর্ণ মানবমনে প্রভাব বিস্তার করে। তবে ব্যক্তিমানুষের একাগ্রচিত্তকে পরিবর্তন করতে পারে না, যদি প্রকৃতির নানা অনুষঙ্গের সঙ্গে ব্যক্তি তার মনকে না বাঁধে। তাহারেই পড়ে মনে কবিতায় প্রকৃতি আপন সাজে সে সাজলেও সেদিকে কবির কোন ভ্রুক্ষেপ নেই, কারণ কবির প্রিয়জন তাকে ছেড়ে চলে গিয়েছে। তাই বলা যায়, উদ্দীপকের (i) অংশের সঙ্গে সুফিয়া কামালের 'তাহারেই পড়ে মনে' কবিতার প্রাকৃতিক বর্ণনার সাদৃশ্য থাকলেও মনের অবস্থার সঙ্গে বৈসাদৃশ্য রয়েছে।

উত্তর

উদ্দীপকের প্রথম অংশে প্রিয়জনের প্রতি ভালোবাসার প্রকাশ এবং দ্বিতীয় অংশে প্রিয়জনের চলে যাওয়ার পর সেই প্রেমের মহোগ্রস্থতা কাটিয়ে ওঠার কথা বর্ণনা করা হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রকৃতিতে বসন্তের আগমন এবং তাতে কবির সাড়া না দেওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে। বাতাবি লেবুর ফুল ফুটেছে, আমের মুকুল ধরেছে, দখিনা বাতাসে মাধবী কুঁড়ির গন্ধ ভেসে আসছে। কিন্তু কবি বসন্ত এলেও মন জুড়ে প্রিয়জন হারানোর বেদনা ও শূন্যতাকে কে আপন করে নিয়েছেন। তিনি কিছুতেই প্রিয় প্রিয়জনকে ভুলতে পারেন না। তাই আগমনী বসন্ত তার মনে কোন সাড়া জাগাতে পারেনি। বসন্তের সৌন্দর্য তার কাছে অর্থহীন। উদ্দীপকের (i) নং অংশে অনুরূপ প্রকৃতির মনোমুগ্ধকর বর্ণনা আছে। এইখানে প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করা হয়েছে যেমনটি তাহারেই মনে পড়ে কবিতায় বসন্তের আগমনের উপলক্ষে প্রকৃতির বর্ণনা দেয়া হয়েছে। উদ্দীপকের (ii) নং এ অতীত দিনের স্মৃতি ভুলতে না পারার বিরহকাতরতা প্রকাশ পেয়েছে। প্রিয়জন কথা দিয়ে কথা না রেখে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তাকে ছেড়ে চলে গেছে। ভালোবাসা সমৃদ্ধ একটি সম্পর্ক পরিণত হয়েছে স্মৃতিকাতরতায়। এ অবস্থাটি 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির মধ্যে দেখা যায় না। কারণ তিনি প্রিয়জনকে হারিয়ে তাঁর শোকে উদাসীন। বসন্তের আগমন বার্তা কবিভক্তদের জাগিয়ে তুলেছে। তাই তারা কবির কাছে বসন্ত বন্দনা গীত প্রত্যাশা করছে। উদ্দীপকে প্রেমে পড়া এবং প্রেমে ছলনার কারণে বিরহের কথা বলা হলেও 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির প্রিয়জনের প্রতি তীব্র ভালবাসা এবং প্রিয়জনের মৃত্যু পরবর্তী শোকাতুর হৃদয়ের ভাবনাহীন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। তাই "উদ্দীপক দুটি যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলকথা" - মন্তব্যটি যথার্থ নয়।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।