শেয়ারFacebookWhatsApp

উক্তিটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে।" মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর: অতীত স্মৃতিকে কেন্দ্র করে বিরহ-বেদনা প্রকাশের দিক থেকে উদ্দীপকের কবিতাংশে 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। কবির সাহিত্যজীবনের প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুশোক কবিকে আচ্ছন্ন করে রেখেছে। শোকে মুহ্যমান কবির মনোজাগতিক অবস্থাই কবিতাটিতে বাণীরূপ লাভ করেছে । উদ্দীপকের কবিতাংশে স্মৃতিকাতরতার আবরণে প্রিয়জন হারানো অনিঃশেষ যাতনা প্রকাশিত হয়েছে। কিন্তু 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্বজন হারানোর মর্মবেদনা ছাড়াও প্রকৃতির সাথে মানবমনের সম্পর্কের দিকটি বিশেষ তাৎপর্যময় হয়ে উঠেছে। এ কবিতায় বিদায়ী শীতের রিক্ততাকে কেন্দ্র করে কবিমনের শোকানুভূতি রূপ লাভ করেছে। এছাড়াও কবিতাটিতে শোকানুভূতি যে স্বাভাবিক ব্যক্তিজীবনের ছন্দপতন ঘটাতে পারে— এ বিষয়টি মূর্ত হয়ে উঠেছে। আলোচ্য কবিতার এ সকল বিষয় উদ্দীপকের কবিতাংশে প্রকাশিত হয়নি। সেখানে কেবল আলোচ্য কবিতায় ফুটে ওঠা স্বজন হারানোর স্মৃতিকে কেন্দ্র করে বিরহ-বেদনার দিকটিই ফুটে উঠেছে। সে বিবেচনায় উদ্দীপকের কবিতাংশে 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে।

HSC Bangla 1st Paper কবিতা : তাহারেই পড়ে মনে CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · কবিতা : তাহারেই পড়ে মনে · সৃজনশীল

উক্তিটিতে 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে।" মন্তব্যট…

উদ্দীপক

'আজ তুমি নেই সাথে ভুলে থাকা ছলনাতে মনে মনে ভাবি শুধু তোমারি কথা। পাওয়া না পাওয়ার মাঝে অচেনার সুর বাজে, সুরভিত বিরহের মরম ব্যথা।'

Sylhet · 2019

উত্তর

কবি সুফিয়া কামাল ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন।

উত্তর

প্রশ্নোক্ত উক্তিটির মধ্য দিয়ে আনমনা কবির বসন্তের প্রতি ঔদাসীন্যের দিকটিই উন্মোচিত হয়েছে। বসন্তের আগমনে সমগ্র প্রকৃতি যেন নবরূপ লাভ করে। বাহারি ফুল আর পাতায় সজ্জিত হয় বৃক্ষরাজি। স্বভাবতই কবিরাও বসন্ত-বন্দনায় মগ্ন হন। কিন্তু প্রিয়জনের বিয়োগব্যথায় কাতর কবির পক্ষে বসন্তকে বরণ করা সম্ভব হয়ে ওঠেনি। বাহারি ফুলে সুসজ্জিত হওয়ার পরিবর্তে কবিমন শীতের রিক্ততাকেই অবলম্বন করেছে, যা আলোচ্য পত্তিটিতে কবি-ভক্তের প্রশ্নের মধ্য দিয়ে ফুটে উঠেছে।

উত্তর

অতীত স্মৃতিকে কেন্দ্র করে বিরহ-বেদনা প্রকাশের দিক থেকে উদ্দীপকের কবিতাংশে 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখবোধের বহিঃপ্রকাশ ঘটেছে। কবির সাহিত্যজীবনের প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের মৃত্যুশোক কবিকে আচ্ছন্ন করে রেখেছে। শোকে মুহ্যমান কবির মনোজাগতিক অবস্থাই কবিতাটিতে বাণীরূপ লাভ করেছে । উদ্দীপকের কবিতাংশে স্মৃতিকাতরতার আবরণে প্রিয়জন হারানো অনিঃশেষ যাতনা প্রকাশিত হয়েছে। কিন্তু 'তাহারেই পড়ে মনে' কবিতায় স্বজন হারানোর মর্মবেদনা ছাড়াও প্রকৃতির সাথে মানবমনের সম্পর্কের দিকটি বিশেষ তাৎপর্যময় হয়ে উঠেছে। এ কবিতায় বিদায়ী শীতের রিক্ততাকে কেন্দ্র করে কবিমনের শোকানুভূতি রূপ লাভ করেছে। এছাড়াও কবিতাটিতে শোকানুভূতি যে স্বাভাবিক ব্যক্তিজীবনের ছন্দপতন ঘটাতে পারে— এ বিষয়টি মূর্ত হয়ে উঠেছে। আলোচ্য কবিতার এ সকল বিষয় উদ্দীপকের কবিতাংশে প্রকাশিত হয়নি। সেখানে কেবল আলোচ্য কবিতায় ফুটে ওঠা স্বজন হারানোর স্মৃতিকে কেন্দ্র করে বিরহ-বেদনার দিকটিই ফুটে উঠেছে। সে বিবেচনায় উদ্দীপকের কবিতাংশে 'তাহারেই পড়ে মনে' কবিতার আংশিক প্রতিফলন ঘটেছে।

উত্তর

“উদ্দীপকের কথকের হৃদয় বেদনা যেন 'তাহারেই পড়ে মনে' কবিতার মূলসুর"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি I 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রিয়জন হারানোর অন্তহীন শোক এবং তার ফলে জগৎ ও জীবনের প্রতি কবির নির্মম উদাসীনতার দিকটি তাৎপর্যময় হয়ে উঠেছে। কবি তাঁর সবচেয়ে কাছের মানুষটিকে হারিয়ে নিঃস্ব ও রিক্ত হয়ে পড়েছেন । ফলে বসন্ত-বন্দনাও তাঁর কাছে অর্থহীন মনে হয়। উদ্দীপকের কবিতাংশে প্রিয়জন হারানো কবির বিরহ-বেদনার বহিঃপ্রকাশ ঘটেছে। প্রিয়জনের স্মৃতি কবিকে তাড়িয়ে বেড়ায়। এক মূহুর্তের জন্যও তিনি তাঁকে ভুলে থাকতে পারেন না। হৃদয়কোণে পুরোনো দিনের সেসব সুখস্মৃতি বারবার উঁকি দিয়ে যায়। উদ্দীপকের কবিতাংশটিতে ফুটে ওঠা কবির মনোযাতনার এ দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায়ও একইভাবে উঠে এসেছে। সেখানেও স্বজন হারানোর ব্যথায় ভারাক্রান্ত কবির মনোবেদনার আখ্যান বিধৃত হয়েছে। 'তাহারেই পড়ে মনে' কবিতায় কবিমন প্রিয়জনের শোকে কাতর। শত চেষ্টা করেও তিনি তাঁকে ভুলতে পারছেন না। চলে যাওয়া প্রিয়জনের ভাবনাই তাঁকে আবিষ্ট করে রাখে। আর তাই প্রকৃতিতে বসন্ত এলেও শীতের রিক্ততার অনুভূতি থেকে মুক্ত হতে পারছেন না তিনি। আলোচ্য কবিতায় প্রকাশিত বিরহ-বেদনার এ দিকটি উদ্দীপকের কবিতাংশেও একইভাবে ফুটে উঠেছে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই কবিদ্বয় প্রিয়জনের অতীত স্মৃতিকে কেন্দ্র করেই এতটা কাতর হয়েছেন। আর বিরহ- বেদনার এই দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতা এবং উদ্দীপকের মূল বিষয়। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperকবিতা : তাহারেই পড়ে মনে
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

তাপসীর নেশা ও পেশা ছবি আঁকা। তাঁর ছবির বিশেষত্ব হচ্ছে উজ্জ্বল রং আর বিভিন্ন মিথের ব্যবহার। কিন্তু দুর্ঘটনায় তাঁর একমাত্র শিশুপুত্র মারা গেলে পাল্টে যায় তার জীবন। তিনি শহর ছেড়ে চলে যান গ্রামে। এখন আর ছবি আঁকা তাকে টানে না। বন্ধুরা তাকে প্রশ্ন করলে বলেন, "কী হবে ছবি এঁকে!"
ক
'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?
খ
"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?
গ
উদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।
ঘ
উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপস্থাপন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3."ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ঋতুরাজ বসন্তে প্রকৃতি এক নতুন সাজে সজ্জিত হয়। শীতের শুষ্কতা কাটিয়ে প্রকৃতি তখন নব যৌবন লাভ করে। গাছে গাছে নতুন পাতা গজায়, ফুলে ফুলে ভরে যায় অবারিত মাঠ-ঘাট ও বাগান। আমের মুকুলের মৌ মৌ গন্ধে তখন চারদিক মুখরিত হয়ে ওঠে। এই ঋতুতে বিরহীদের মন প্রিয়জনের সান্নিধ্য খোঁজে। তাদের কথা বেশি বেশি মনে পড়ে। কারণ, প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। প্রকৃতির সৌন্দর্যের প্রভাব তখন মানব মনে পড়ে। কবি-সাহিত্যিকগণ তখন নতুন নতুন সাহিত্য চর্চায় আত্মনিয়োগ করার অনুপ্রেরণা লাভ করেন।

Chittagong · 2017

ক
মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?
খ
বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?
গ
'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেই পড়ে মনে' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
ঘ
'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র একই অর্থে সমার্থক'- উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

বসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সালমা ও জামিল দাম্পত্য জীবনে সুখেই দিনাতিপাত করছিল। হঠাৎ এ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল জামিল। ছন্দপতন ঘটল সালমার সুখময় জীবনে। যদিও পরবর্তীকালে শামীম নামের এক ভদ্রলোকের সাথে সালমার আবার বিয়ে হয়। কিন্তু প্রথম স্বামীর স্মৃতি সে এক দিনের জন্যেও ভুলতে পারেনি। কারণ, সে ছিল তার সকল কাজের প্রেরণাদাতা। প্রতি বসন্তে সালমা প্রথম স্বামীর কথা স্মরণ করে একদম উদাসীন হয়ে যায় এবং স্বামীর কবরের পাশে বসে নীরবে অশ্রুপাত করে। কেননা তার সেই ভালোবাসার মানুষটি বসন্তকালেই তাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে।

Comilla · 2017

ক
'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?
খ
'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?
গ
উদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।
ঘ
"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ এক সূত্রে গাঁথা”- আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপকে 'তাহারেই পড়ে মনে' কবিতার সম্পূর্ণ দিকটি ফুটে উঠেছে কি? তোমার যুক্তি উপসউদ্দীপকের কোন দিকটি 'তাহারেই পড়ে মনে' কবিতায় প্রতিফলিত হয়েছে? ব্যাখ্যা কর।"ওগো কবি, অভিমান করেছ কি তাই?"- কেন বলেছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় কোন ফুল ফোটার কথা কবি জানতে চেয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতায় বর্ণিত বসন্তের রূপচিত্র এবং উদ্দীপকের ঋতুরাজের রূপচিত্র'প্রকৃতির সঙ্গে মানব মনের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে'- উদ্দীপকের উক্তিটি 'তাহারেইবসন্তের আগমন সত্ত্বেও কবির নীরব ভূমিকা পালনের কারণ কী?মাঘের সন্ন্যাসী কোথায় চলে গিয়েছে?"উদ্দীপকের সালমার মনের কষ্ট আর 'তাহারেই পড়ে মনে' কবিতার কবির হৃদয়ের রক্তক্ষরণ একউদ্দীপকের জামিলের সাথে 'তাহারেই পড়ে মনে' কবিতায় কার সাদৃশ্য রয়েছে? বর্ণনা করো।'কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী' বলতে কবি কী বুঝিয়েছেন?'তাহারেই পড়ে মনে' কবিতাটি কোন ছন্দে লেখা?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।