উদ্দীপকের "যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা" এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় "তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল"- এই চরণদ্বয়ে যাদের অবদানের কথা বলা হয়েছে, বর্তমান সমাজ প্রেক্ষাপটে তাদের কতটুকু মূল্যায়ন করা হয়? যুক্তি দিয়ে বুঝিয়ে দাও।
উত্তর: উদ্দীপকের "যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা" এবং 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় "তার করতলে পলিমাটির সৌরভ ছিল” চরণদ্বয়ে কৃষিজীবী মানুষের অবদানের কথা বলা হয়েছে। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তারা এখনো অবহেলিত। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতায় কবি পূর্বপুরুষদের ঐতিহ্য এবং শোষণের বিরুদ্ধে সংগ্রামের ইতিহাস তুলে ধরেছেন। কবিতাটি আমাদের শৌর্যময় ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে বর্তমানে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। যুগে যুগে বিভিন্ন বিদেশি শ্রেণির অত্যাচারে জর্জরিত ছিল আমাদের পূর্বপুরুষগণ। তারপরও তারা সংগ্রাম চালিয়ে - আমাদের স্বাধীনতা উপহার দিয়েছেন। প্রশ্নোল্লিখিত চরণটি দ্বারা মূলত কৃষিভিত্তিক সমাজব্যবস্থার কথা স্মরণ করা হয়েছে, যা আমাদের, শিকড় ও শৌর্যকে তুলে ধরে। উদ্দীপকের কবিতাংশের কবি 'কৃষক শ্রমিক ও মেহনতি মানুষের বন্দনা করেছেন। তাদের কঠোর পরিশ্রমে ধরিত্রী শস্য-শ্যামল হয়ে ওঠে এবং মানুষের খাদ্যের চাহিদা পূরণ হয়। প্রকৃতির রুক্ষতা, ভয়াবহতাকে জয় কর তারা ধরণিকে ফুলে-ফলে পরিপূর্ণ করে তোলে। কবি এসব মানুষের প্রতি সংহতি এবং তাদের কাজের প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেছেন। 'আমি কিংবদন্তির কথা বলছি' কবিতার প্রশ্নোক্ত চরণটি এবং - উদ্দীপকের কবিতাংশ অনুযায়ী মূলত কৃষিজীবী মানুষের কথাই বর্ণিত * হয়েছে। তারা একটি দেশের অন্নদাতা হিসেবে কাজ করে গেলেও বর্তমান সামাজিক প্রেক্ষাপটে তারা এখনো অবহেলিত। জলবায়ুর পরিবর্তনগত সমস্যা, ন্যায্য মূল্যের অভাব, প্রযুক্তিগত সমস্যা যেন তাদের নিত্যসঙ্গী। তাছাড়াও তাদের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটাপন্ন। ফলে সামাজিকভাবেও তারা হেয়প্রতিপন্ন হয়।
HSC Bangla 1st Paper কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · কবিতা : আমি কিংবদন্তি কথা বলছি · সৃজনশীল
উদ্দীপকের "যাদের শাসনে হলো সুন্দর কুসুমিতা মনোহরা" এবং 'আমি কিংবদন্…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর