আমাদের বারবার বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন কেন?-বুঝিয়ে লেখো।
উত্তর: বৃক্ষের দিকে তাকালে জীবনের তাৎপর্য উপলব্ধি সহজ হয় বলে আমাদের বারবার বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন। পরার্থে আত্মনিবেদিত, বিবেকবোধসম্পন্ন মানবজীবনের মহত্তম প্রত্যাশা থেকে প্রাবন্ধিক মানুষের জীবন কাঠামোকে বৃক্ষের সাথে তুলনা করেছে। বৃক্ষের বিকাশ পূর্ণতা পায় অপরের জন্য নিজেকে বিলিয়ে দিয়ে। বৃক্ষ নীরব সাধনা করে বিকশিত হয়। ফুলে-ফলে পূর্ণতা পায়, সেই ফুল-ফল দিয়ে বৃক্ষ অন্যের সেবায় আত্মনিয়োগ করে। বৃক্ষের সমুদয় অর্জন সে অন্যের কল্যাণে অকপটে দান করে। তাই পরার্থপর, মানবজীবনের প্রত্যাশায় আমাদের বারবার বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন।
HSC Bangla 1st Paper গদ্য : জীবন ও বৃক্ষ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : জীবন ও বৃক্ষ · সৃজনশীল
আমাদের বারবার বৃক্ষের দিকে তাকানো প্রয়োজন কেন?-বুঝিয়ে লেখো।
উত্তর