রহমান কেন আহ্লাদির দিকে তাকিয়ে থাকে?- ব্যাখ্যা কর।
উত্তর: মৃত মেয়ের কথা মনে হওয়ায় বুড়ো রহমান আহ্লাদির দিকে তাকিয়ে থাকে । • 'মাসি-পিসি' গল্পে আহ্লাদি স্বামীর নির্যাতনের কারণে মাসি-পিসির আশ্রয়ে থাকছে। মাসি-পিসি যেখানেই যায় সেখানেই তাকে নিয়ে যায়। মাসি-পিসির নৌকায় আহ্লাদিকে দেখে বুড়ো রহমানের চোখ ছলছল করে ওঠে। আহ্লাদির চেয়ে বয়সে ছোট মেয়েটাকে রহমান বিয়ে দিয়েছিল । স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতন থেকে বাঁচার জন্য অবুঝ মেয়েটা শ্বশুরবাড়ি না যাওয়ার জন্য খুব কেঁদেছিল। তবুও তার ভালোর জন্যই বাবা জবরদস্তি করে শ্বশুরবাড়ি পাঠায়। পরে সে তার মেয়ের মৃত্যুর সংবাদ পায়। নিজের মৃত মেয়ের কথা মনে হওয়ায়, বুড়ো রহমান আহ্লাদির দিকে তাকিয়ে থাকে।
HSC Bangla 1st Paper গদ্য : মাসি-পিসি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : মাসি-পিসি · সৃজনশীল
রহমান কেন আহ্লাদির দিকে তাকিয়ে থাকে?- ব্যাখ্যা কর।
উত্তর