"এর গান ওর সৌরতে মিশে গিয়েছে"- লেখক কেন একথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর: সৈয়দ মুজতবা আলী জালালাবাদে শেষরাত্রে নালার কুলুকুলু শব্দ ও নারগিস ফুলের সৌরভের অপূর্ব মিলন দেখে এই মন্তব্য করেছেন। 'গন্তব্য কাবুল' ভ্রমণকাহিনিতে জালালাবাদে লেখকের ঘুম ভাঙে জলের কুলুকুলু শব্দে ও নারগিস ফুলের সৌরভে। তিনি দেখেন দিনের বেলার শুকনো নালা জলে ভরে গিয়ে নারগিসের পা ধুইয়ে দিচ্ছে। নালার উজানে বাঁধ খুলে দেওয়ায় জল ছুটে এসেছে। আর তারই পরশে নারগিস ফুল ফুটেছে। এই জলধারার শব্দ ও ফুলের সৌরভএকসঙ্গে মিলে লেখককে এক অপূর্ব অভিজ্ঞতা দান করেছে।
HSC Bangla 1st Paper গদ্য : গন্তব্য কাবুল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : গন্তব্য কাবুল · সৃজনশীল
"এর গান ওর সৌরতে মিশে গিয়েছে"- লেখক কেন একথা বলেছেন? ব্যাখ্যা করো।
উত্তর