শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।"- তোমার মতামতসহ আলোচনা কর।

উত্তর: • "উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি। • ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের অসংখ্য মানুষকে হত্যা করে। তবে বাঙালিরা তাদের এই অত্যাচার মুখ বুজে মেনে নেয়নি। বুকের রক্ত দিয়ে তারা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এবং জয়ী হয়। • উদ্দীপকের মোক্তার আলি দেশাত্মবোধে উজ্জীবিত ও আত্মসচেতন একজন কৃষক। এ কারণে তাদের গ্রামে পাকিস্তানি সৈন্যরা হানা দিলে তিনি সাহসী হয়ে ওঠেন এবং গ্রামের আরও অনেককে নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। এরপর নিজের এলাকাকে শত্রুমুক্ত করার কথা ভাবতে থাকেন। অবশেষে কোনো এক বৃষ্টির রাতে সহযোদ্ধাদের নিয়ে তিনি পাকিস্তানি শিবিরে হানা দেন। এভাবে অতর্কিত আক্রমণ করে তিনি নিজ গ্রামকে শত্রুমুক্ত করেন। • 'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। এর বাইরে মিলিটারির অত্যাচারের মুখে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠা এ গল্পের ভিন্ন একটি দিক। উদ্দীপকের কৃষক মোক্তার আলির মধ্যে পরিস্থিতির প্রয়োজনে সাহসী হয়ে ওঠা এবং মুক্তিযুদ্ধে যোগদানের বিষয়টি ফুটে উঠলেও সেখানে মুক্তিযুদ্ধকালীন সামগ্রিক পরিস্থিতির বর্ণনা পাওয়া যায় না। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।

HSC Bangla 1st Paper গদ্য : রেইনকোট CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Bangla 1st Paper · গদ্য : রেইনকোট · সৃজনশীল

"উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।"- তোমার…

উদ্দীপক

মোক্তার আলি হলদা গ্রামের এক সাধারণ কৃষক। ফসলের মাঠে দিনভর কাজ করাই ছিল তার জীবন। কিন্তু ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এসে তার জীবনের গতি বদলে দেয়। গ্রামের পাশের স্কুলটিকে পাক সেনারা ঘাঁটি বানিয়ে নেয়, আর প্রতিদিন শোনা যেত গুলির শব্দ। এক রাতে পাক সেনারা গ্রামে হানা দিয়ে মুক্তিফৌজের খোঁজে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ভয়ে থমকে যাওয়া মানুষের ভিড়ে মোক্তার আলি নিজের সাহসকে জাগিয়ে তোলে। পরের দিন সে গ্রামের কিছু যুবককে নিয়ে মুক্তিফৌজে যোগ দেয়। মুক্তিফৌজের সঙ্গে মিলে পাক সেনাদের বিরুদ্ধে গোপন আক্রমণের পরিকল্পনা করতে থাকে। এক গভীর রাতে, মনসুনের বৃষ্টির আড়ালে তারা পাক সেনাদের ঘাঁটিতে হানা দেয়। মুক্তির আলোয় ভরে ওঠে হলদা গ্রাম।

উত্তর

মগবাজারের বাড়ি থেকে মিন্টু জুন মাসের ২৩ তারিখ চলে গেল।

উত্তর

• ১৯৫২ সালের ভাষা আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য নির্মিত শহিদ মিনার বাঙালির সংগ্রামী চেতনার প্রতীক ও শক্তির উৎস হওয়ার কারণে শহিদ মিনারকে পাকিস্তানের শরীরের কাঁটা বলা হয়েছে। • প্রিনসিপ্যাল ডক্টর আফাজ আহমদ পাকিস্তানি সেনাবাহিনীর দোসর হিসেবে কাজ করতেন। নানা বুদ্ধি-পরামর্শ দিয়ে তিনি তাদের সাহায্য করতেন। তিনি জানতেন দেশের শহিদ মিনারগুলো বাঙালির জাতীয় চেতনার প্রতীক। তাই তিনি পাকিস্তানি সেনাদের কাছে বলেছিলেন, "পাকিস্তানকে যদি বাঁচাতে হয় তো সব স্কুল-কলেজ থেকে শহিদ মিনার হটাও। এগুলো হলো পাকিস্তানের শরীরের কাঁটা।” উক্ত কথার মাধ্যমে দেশ ও জাতির সঙ্গে কতিপয় স্বার্থান্বেষী মানুষের বিশ্বাসঘাতকতার ঘৃণ্য দিকটি প্রকাশিত হয়েছে।

উত্তর

• উদ্দীপকের শেষাংশের বক্তব্য 'রেইনকোট' গল্পের নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত হওয়ার দিকটিকে নির্দেশ করে। • ১৯৭১ সালের ২৫শে মার্চ থেকে পাকিস্তানিরা নির্বিচারে গণহত্যা শুরু করে। সংগত কারণেই তাদের এই অন্যায়-আগ্রাসনের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ হয় এবং স্বাধীনতার স্বপ্ন নিয়ে যুদ্ধে নামে। • উদ্দীপকের মোক্তার আলির গ্রামে পাকিস্তানি সেনারা হানা দিলে তাদের এমন অন্যায়কে তিনি মেনে নিতে পারেননি। তাই দেশকে শত্রুমুক্ত করতে তিনি মুক্তিযুদ্ধে যোগ দেন। একইভাবে 'রেইনকোট' গল্পের প্রধান চরিত্র নুরুল হুদা ভীতু স্বভাবের হলেও মিলিটারির অত্যাচারের মুখে তিনি সাহসী হয়ে ওঠেন এবং মুক্তিযোদ্ধাদের সাথে নিজের যোগাযোগের কথা অকপটে স্বীকার করেন। উভয় ক্ষেত্রে মুক্তিযুদ্ধের চেতনার জাগরণ তাদের এমন আচরণের কারণ। এদিক থেকে উদ্দীপকের শেষাংশের বক্তব্য আলোচ্য গল্পের নুরুল হুদার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা জাগরিত হওয়ার দিকটিকে নির্দেশ করে

উত্তর

• "উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের আংশিক বক্তব্য প্রকাশিত হয়েছে।"- মন্তব্যটি যথার্থ বলেই আমি মনে করি। • ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের অসংখ্য মানুষকে হত্যা করে। তবে বাঙালিরা তাদের এই অত্যাচার মুখ বুজে মেনে নেয়নি। বুকের রক্ত দিয়ে তারা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলে এবং জয়ী হয়। • উদ্দীপকের মোক্তার আলি দেশাত্মবোধে উজ্জীবিত ও আত্মসচেতন একজন কৃষক। এ কারণে তাদের গ্রামে পাকিস্তানি সৈন্যরা হানা দিলে তিনি সাহসী হয়ে ওঠেন এবং গ্রামের আরও অনেককে নিয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। এরপর নিজের এলাকাকে শত্রুমুক্ত করার কথা ভাবতে থাকেন। অবশেষে কোনো এক বৃষ্টির রাতে সহযোদ্ধাদের নিয়ে তিনি পাকিস্তানি শিবিরে হানা দেন। এভাবে অতর্কিত আক্রমণ করে তিনি নিজ গ্রামকে শত্রুমুক্ত করেন। • 'রেইনকোট' গল্পের পটভূমি বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এ গল্পে ঢাকা শহরের অবরুদ্ধ অবস্থা, পাকিস্তানি বাহিনীর হত্যা-নির্যাতন এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধ ভূমিকা সম্পর্কে একটি বাস্তবসম্মত ধারণা পাওয়া যায়। এর বাইরে মিলিটারির অত্যাচারের মুখে ভীতু নুরুল হুদার সাহসী হয়ে ওঠা এ গল্পের ভিন্ন একটি দিক। উদ্দীপকের কৃষক মোক্তার আলির মধ্যে পরিস্থিতির প্রয়োজনে সাহসী হয়ে ওঠা এবং মুক্তিযুদ্ধে যোগদানের বিষয়টি ফুটে উঠলেও সেখানে মুক্তিযুদ্ধকালীন সামগ্রিক পরিস্থিতির বর্ণনা পাওয়া যায় না। এ বিচারে প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ।
HSCBangla 1st Paperগদ্য : রেইনকোট
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

"চকচকে রোদ। সড়কের উত্তরে রাইফেল রেঞ্জের মধ্যে গামছা-পরা এক কিশোর তিন চারটে গরু খেদিয়ে নিয়ে যাচ্ছে। তার মাথায় ছালা বোঝাই ঘাস। কাঁধে লাঙল-জোয়াল। সম্ভবত সে মাঠ থেকে বাড়ি ফিরছে। 'মুক্তি! মুক্তি!' একজন সৈনিক চিৎকার করে ওঠে। 'কাঁহা? কাঁহা?- অপরেরা প্রশ্ন করে। 'ভাহনা তরফ দেখো।' কলিমুদ্দি দফাদার সবিনয়ে বলতে চায়, 'মুক্তি নেহি ক্যাপ্টেন সাব, উয়ো রাখাল হ্যায়, মেরা চেনাজানা হ্যায়। 'চুপরাও সালে কাফের কা বাচ্চা কাফের। মুক্তি, আলবৎ মুক্তি।' বলেই সকলে একসঙ্গে গুলি ছোঁড়ে। এলাকা কেঁপে ওঠে। ধ্বনি প্রতিধ্বনিত হয়ে দূরে ছড়িয়ে পড়ে।

Rajshahi · 2017

ক
'রেইনকোট' গল্পটি কার লেখা?
খ
'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?
গ
উদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?

'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'রেইনকোট' গল্পটি কার লেখা?

'রেইনকোট' গল্পটি কার লেখা?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বর্গি এল খাজনা নিতে মারল মানুষ কত। পুড়ল শহর পুড়ল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না।

Comilla · 2017

ক
'রেইনকোট' গল্পের কথকের নাম কী?
খ
'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পেও প্রতিরোধের চিত্র রয়েছে"- তোমার মতামতসহ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।

'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

'রেইনকোট' গল্পের কথকের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বিদেশি সেনার কামান বুলেটে বিদ্ধ নারী, শিশু আর যুবক-জোয়ান-বৃদ্ধ। শত্রু সেনারা হত্যার অভিযানে মুক্তিবাহিনী প্রতিরোধে উত্থানে। মুক্তির পথ যুদ্ধেও রয় জেনে ঘাতক ধ্বংস করেছে অস্ত্র হেনে।

Jessore · 2017

ক
'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?
খ
'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।
গ
উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎপরতার সাথে উদ্দীপকের বর্ণনার মিলগুলো তুলে ধরো।
ঘ
"উদ্দীপকটির 'মুক্তিবাহিনী'র সাথে 'রেইনকোট' গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্তির বর্ণনা অনেকটা সাদৃশ্যযুক্ত হলেও বৈসাদৃশ্যও রয়েছে"- মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।

'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

উদ্দীপক ও 'রেইনকোট' গল্পের আলোকে স্বাধীনতা যুদ্ধে এদেশের জনসাধারণের অবস্থা আলোচনউদ্দীপকে 'রেইনকোট' গল্পের যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা করো।'ক্রাক-ডাউনের' রাতে কী ঘটেছিল?'রেইনকোট' গল্পটি কার লেখা?"হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা- উদ্দীপকের এই বক্তব্যের মতো 'রেইনকোট' গল্পউদ্দীপকটিতে 'রেইনকোট' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।'রাশিয়ায় ছিল জেনারেল উইনটার, আমাদের জেনারেল মনসুন'- ব্যাখ্যা করো।'রেইনকোট' গল্পের কথকের নাম কী?"উদ্দীপকটির 'মুক্তিবাহিনী'র সাথে 'রেইনকোট' গল্পে বর্ণিত মুক্তিযুদ্ধের স্বপক্ষশক্উদ্দীপকের 'বিদেশি সেনা' 'রেইনকোট' গল্পের কাদের সাথে তুলনীয়? পাঠ্য গল্পে তাদের তৎ'যেন বৃষ্টি পড়ছে মিন্টুর রেইনকোটের ওপর'- বাক্যটি বুঝিয়ে লেখ।'রেইনকোট' গল্পটি কত সালে প্রকাশিত হয়?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।