মাদাম লোইসেল ও তার স্বামী কীভাবে ঋণ শোধ করেন?
উত্তর: মাদাম লোইসেল ও তার স্বামী অনেক পরিশ্রম করে এবং ব্যয় "যথাসম্ভব সংকুচিত করে ঋণ পরিশোধ করে। মাদাম লোইসেল বান্ধবীর কাছ থেকে ধার করে আনা হীরের নেকলেস হারিয়ে ফেলেন। সেই হার ফিরিয়ে দিতে তাদের অনেক ঋণ করতে হয়। সেই অর্থ পরিশোধ করতে তারা কঠোর পরিশ্রম শুরু করেন। তারা নিজেদের বাসা পরিবর্তন করে কম ভাড়ায় অপেক্ষাকৃত নিচু ছাদের বাসা ভাড়া নেন। বাসার কাজের লোক বিদায় করে দিয়ে নিজেই মাদাম লোইসেল বাসার সব কাজ শুরু করেন। মসিয়ে লোইসেলও সন্ধ্যাবেলায় অফিসের কাজের বাইরে অতিরিক্ত কাজ করেন। এভাবে দশ বছরে তারা সেই ঋণ পরিশোধ করেন।
HSC Bangla 1st Paper গদ্য : নেকলেস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : নেকলেস · সৃজনশীল
মাদাম লোইসেল ও তার স্বামী কীভাবে ঋণ শোধ করেন?
উত্তর