(ii) এবং (iii) নং এর বল দুটির মধ্যে কোনটি প্রয়োজনীয় উপদ্রব এবং এটি কীভাবে বাড়ানো ও কমানো যায়- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত (ii) এবং (iii) নং এর বল দুটি হলো যথাক্রমে তড়িৎ চৌম্বক বল ও ঘর্ষণ বল। বল দুটির মধ্যে ঘর্ষণ বল হলো প্রয়োজনীয় উপদ্রব। যেভাবে ঘর্ষণ বল বাড়ানো ও কমানো যায় তা নিচে বিশ্লেষণ করা হলো- ঘর্ষণ বাড়ানো: ঘর্ষণ বাড়ানোর জন্য যেসব কাজ করা হয় সেগুলো হচ্ছে- ১. যে দুটি তলে ঘর্ষণ হচ্ছে, সেগুলো অমসৃণ বা খসখসে করে তোলা। ২. যে দুটি তলে ঘর্ষণ হয়, সেগুলো আরো জোরে চেপে ধরার ব্যবস্থা করা। ৩. ঘর্ষণরত তল দুটির মাঝে গতিকে থামিয়ে স্থির করে ফেলা, কারণ স্থির ঘর্ষণ গতি ঘর্ষণ থেকে বেশি। ৪. ঘর্ষণরত তলের মাঝে খাঁজ কাটা বা ঢেউ খেলানো করা। ৫. বাতাস বা তরলের ঘনত্ব বাড়ানো। ৬. বাাতাস বা তরলে ঘর্ষণরত পৃষ্ঠদেশ বাড়িয়ে দেওয়া। ৭. চাকা বা বল বিয়ারিং সরিয়ে দেওয়া। ঘর্ষণ কমানো : ঘর্ষণ কমানোর জন্য যেসব কাজ করা হয় সেগুলো হচ্ছে- ১. যে পৃষ্ঠটিতে ঘর্ষণ হয়, সেই পৃষ্ঠটিকে যত সম্ভব মসৃণ করা। মসৃণ পৃষ্ঠে গতি ঘর্ষণ কম। ২. দুটি তলের মাঝখানে তেল, মবিল বা গ্রিজ, জাতীয় পদার্থ অর্থাৎ লুব্রিকেন্ট থাকলে ঘর্ষণ অনেকখানি কমে যায়। ৩. চাকা ব্যবহার করে ঘর্ষণ কমানো যায়। ৪. গাড়ি, বিমান এ ধরনের দ্রুতগামী যানবাহনের ডিজাইন এমনভাবে করা হয়, যেন বাতাস ঘর্ষণ তৈরি না করে স্ট্রিম লাইন করা পৃষ্ঠদেশের উপর দিয়ে যেতে পারে। ৫. যে দুটি পৃষ্ঠদেশে ঘর্ষণ হয়, তারা যদি খুব অল্প জায়গায় একে অন্যকে স্পর্শ করে তাহলে ঘর্ষণ কমানো যায়।
SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল
(ii) এবং (iii) নং এর বল দুটির মধ্যে কোনটি প্রয়োজনীয় উপদ্রব এবং এটি …
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
অতএব, (i) নং বস্তুটির ত্বরণ ২ মিটার/সে.।উত্তর