দৃশ্যকল্প-২ এর ঘটনা দুটির মধ্যে কী ধরনের সম্পর্ক আছে? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ এর ঘটনা দুটির মধ্যে জড়তা অর্থাৎ স্থিতি জড়তা ও গতি জড়তার সম্পর্ক রয়েছে। নিচে তা বিশ্লেষণ করা হলো- থেমে থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে আমরা স্থিতি জড়তার কারণে পিছনের দিকে হেলে পড়ি। স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার প্রবণতা বা স্থিতি বজায় রাখার ধর্ম হলো স্থিতি জড়তা। গাড়ি যখন স্থিতিশীল থাকে তখন আরোহীদের সমস্ত দেহই স্থিতিশীল থাকে। আবার গাড়ি চলতে শুরু করার সাথে সাথে আমাদের দেহের নিম্নাংশ গতিশীল হয় কিন্তু শরীরের উপরের অংশ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়। ফলে শরীরের নিচের অংশ থেকে উপরের অংশ পিছিয়ে পড়ে। এজন্য আমরা পরবর্তীতে পিছনের দিকে হেলে পড়ি। আবার চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক চাপলে আমরা গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ি। গতিশীল বস্তুর চিরকাল সমবেগে থাকতে চাওয়ার প্রবণতা বা ধর্ম হলো গতি জড়তা। গাড়ি গতিশীল থাকায় আরোহীদের সমস্ত দেহই গতিশীল থাকে অর্থাৎ চলন্ত অবস্থায় গাড়ির সাথে যাত্রীরাও একই গতি প্রাপ্ত হয়। কিন্তু ব্রেক চাপার ফলে গাড়ি থামার সাথে সাথে যাত্রীদের দেহের নিম্নাংশ স্থির অবস্থায় থাকে, কিন্তু দেহের উপরের অংশ গতি জড়তার প্রভাবে গতি বজায় রাখতে সামনের দিকে ঝুঁকে পড়ে। সুতরাং গতি জড়তার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়লেও স্থিতি জড়তার কারণে পরবর্তীতে পিছনের দিকে হেলে পড়ি।
SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এর ঘটনা দুটির মধ্যে কী ধরনের সম্পর্ক আছে? যুক্তিসহ বিশ্…
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
= ৩০ কেজি
সুতরাং দৃশ্যকল্প-১ এর বস্তুটির ভর ৩০ কেজি।উত্তর