বাইক চালানোকালে রাজুর ১ম ও ২য় ক্ষেত্রে অনুভূতির ভিন্নতার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: একটি বস্তু যখন অপর একটি বস্তুর উপর দিয়ে চলে গতিপ্রাপ্ত হয়, তখন ঘর্ষণ এর কারণে গতি বাধাপ্রাপ্ত হয়। প্রত্যেক তলে কিছু এবড়ো-থেবড়ো বা উঁচু-নিচু খাঁজ থাকে যা খালি চোখে দেখতে পাওয়া যায় না। কোনো খাঁজে উঁচু-নিচু যত বেশি হবে বাধা বা ঘর্ষণের পরিমাণ তত বেশি হবে এবং ঘর্ষণের পরিমাণ যত বেশি হবে গতির পরিমাণ তত কমে যাবে। ইট বিছানো রাস্তায় ঘর্ষণের পরিমাণ বেশি হয়। ফলে গতি বাধাপ্রাপ্ত হয় এবং কাঙ্ক্ষিত গতি অর্জনে খুব কষ্ট হয়। এজন্য ইট বিছানো রাস্তায় বাইক চালাতে রাজুর খুব কষ্ট হচ্ছিল। কিন্তু নতুন পাকা রাস্তায় ঘর্ষণের পরিমাণ ইট বিছানো রাস্তার চেয়ে কম হওয়ায় কাঙ্ক্ষিত গতি অর্জনে পূর্বের তুলনায় কম শক্তি প্রয়োগ করতে হয়। যার ফলে রাজু ঐ রাস্তায় স্বাচ্ছন্দ্যে বাইক চালাচ্ছিল। এজন্য ১ম ও ২য় ক্ষেত্রে বাইক চালাতে রাজুর ভিন্ন ভিন্ন অনুভূতি সৃষ্টি হয়েছিল।
SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল
বাইক চালানোকালে রাজুর ১ম ও ২য় ক্ষেত্রে অনুভূতির ভিন্নতার কারণ বিশ্ল…
উদ্দীপক
Comilla · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর