ধাক্কা খেয়ে গাড়িটি কিছুদূর গিয়ে থেমে যাওয়ায় কোনো বিশেষ বল কাজ করে কি? বিশ্লেষণ করো।
উত্তর: ধাক্কা খেয়ে গাড়িটি কিছুদূর গিয়ে থেমে যেতে যে বিশেষ বল কাজ করে, সেটা হলো ঘর্ষণ বল। নিচে এটি বিশ্লেষণ করা হলো : প্রত্যেক তলে কিছু উঁচু-নিচু খাঁজ থাকে যা খালি চোখে দেখা যায় না। কোনো বস্তু যখন অপর বস্তুর ওপর দিয়ে চলার চেষ্টা করে তখন এদের তলের এ উঁচু-নিচু খাঁজ করাতের দাঁতের মতো একে অপরের সাথে আটকে যায়। ফলে একটি তলের উপর অপর তলের গতি বাধাপ্রাপ্ত হয়। এ গতির বিরুদ্ধে উৎপন্ন বলটি হচ্ছে ঘর্ষণ বল। যখন কোনো চলমান গাড়ির ব্রেক চাপা হয় তখন তা মূলত টায়ার এবং রাস্তার মধ্যকার ঘর্ষণ বল বৃদ্ধি করে। এ ঘর্ষণ বলটিই চলন্ত গাড়িকে থামিয়ে দেয়। জড়তার সূত্র হতে আমরা দেখি যে, একটি স্থির বস্তু সর্বদা স্থির থাকতে চায়, এটি হচ্ছে বস্তুর স্থিতি জড়তা এবং একটি গতিশীল বস্তু সর্বদা গতিশীল থাকতে চায়, এটি হচ্ছে বস্তুর গতি জড়তা। মূলত উক্ত ঘটনা ঘটবে যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হয়। নিউটনের ১ম সূত্র অনুযায়ী, বাহ্যিক কোনো বল প্রয়োগ করা না হলে স্থির বস্তু স্থির এবং গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এক্ষেত্রে উদ্দীপকের গাড়িটিতে বল প্রয়োগ করায় গতিশীল হয় এবং নিউটনের সূত্র অনুযায়ী গতিপ্রাপ্ত হওয়ায় সুষম বেগে সরল পথে চলতে থাকবে। কিন্তু রাস্তার সংস্পর্শে গাড়ির চাকায় ঘর্ষণ বল কাজ করায় গাড়িটি কিছুদূর গিয়ে থেমে যায়। উপরের আলোচনা হতে বলা যায়, ধাক্কা খেয়ে গাড়িটি কিছুদূর গিয়ে থেমে যাওয়ার ক্ষেত্রে ঘর্ষণ বল নামে একটি বিশেষ বল কাজ করে।
SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল
ধাক্কা খেয়ে গাড়িটি কিছুদূর গিয়ে থেমে যাওয়ায় কোনো বিশেষ বল কাজ করে ক…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
= ০.০২মিটার/সেকেন্ড২
গাড়িটির ত্বরণ উত্তর