তথ্য-২ ও তথ্য-৩ নিউটনের দুটি সূত্রকে সমর্থন করে- যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের তথ্য-২ এ থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে যাত্রীরা পিছনের দিকে হেলে পড়েন। এর কারণ হলো স্থিতি জড়তা। বাস যখন থেমে থাকে তখন যাত্রীর শরীরও স্থির থাকে। কিন্তু হঠাৎ বাস চলতে শুরু করলে যাত্রীদের বাসের সিটে বসে থাকা বাস সংলগ্ন অংশ গতিশীল হয় কিন্তু শরীরের উপরের অংশ জড়তার কারণে স্থির থাকে আর স্থির থাকতে চায় বলেই যাত্রীরা পিছনে হেলে পড়ে। এই ঘটনাটি জড়তার একটি উদাহরণ যা নিউটনের প্রথম সূত্রকে সমর্থন করে। অন্যদিকে, তথ্য-৩ এ মাঝি লগি দিয়ে নৌকা ঠেলে সামনে নিয়ে যায়। যা নিউটনের তৃতীয় সূত্রকে সমর্থন করে। ৩য় সূত্রানুযায়ী, প্রত্যেক ক্রিয়া বলের একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল আছে। মাঝি যখন লগি দিয়ে নদীর তলার মাটিতে ধাক্কা দেয়, তখন মাটিও লগির উপর সমান এবং বিপরীতমুখী একটি প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যার ফলে নৌকা সামনের দিকে এগিয়ে যায়। অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত তথ্য-২ ও তথ্য-৩ নিউটনের দুটি ভিন্ন ভিন্ন সূত্রকে সমর্থন করে।
SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল
তথ্য-২ ও তথ্য-৩ নিউটনের দুটি সূত্রকে সমর্থন করে- যুক্তিসহ তোমার মতা…
উদ্দীপক
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
\end{if}]-->\end{if}]-->
সুতরাং, বস্তুটির ত্বরণ ৪ মিটার/সেকেন্ড।উত্তর