উদ্দীপকের আলোকে আজাদ সামনের দিকে ঝুঁকে পড়ে এবং পিছনের দিকে হেলে পড়ে কেন? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের আলোকে আজাদের সামনের দিকে ঝুঁকে পড়া এবং পিছনের দিকে হেলে পড়ার কারণ যুক্তিসহ নিচে বিশ্লেষণ করা হলো- গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জড়তা বলে। সিলেট পৌঁছার আগ মুহূর্তে চালক হঠাৎ ব্রেক চাপার কারণে আজাদ সামনের দিকে ঝুঁকে পড়ে গতি জড়তার কারণে। গাড়িটি গতিশীল থাকায় তার সমস্ত দেহই গতিশীল ছিল অর্থাৎ চলন্ত অবস্থায় বাসের সাথে সেও একই গতি প্রাপ্ত হয়। কিন্তু ব্রেক চাপার ফলে গাড়ি থামার সাথে সাথে তার দেহের নিম্নাংশ স্থির হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ গতি জড়তার প্রভাবে গতি বজায় রাখতে সামনের দিকে এগিয়ে যেতে চায়। এজন্য বাসটি হঠাৎ ব্রেক চাপায় আজাদ সামনের দিকে ঝুঁকে পড়ে। আবার স্থিতিশীল বস্তুর চিরকাল স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা বা স্থিতি বজায় রাখার যে ধর্ম তাকে স্থিতি জড়তা বলে। থেমে থাকা বাস হঠাৎ চলতে শুরু করলে আজাদ পেছনের দিকে হেলে পড়ে স্থিতি জড়তার কারণে। গাড়িটি যখন স্থিতিশীল ছিল তখন তার সমস্ত দেহই স্থিতিশীল ছিল। বাসটি আবার চলতে শুরু করার সাথে সাথে তার দেহের নিম্নাংশ গতিশীল হয় কিন্তু শরীরের উপরের অংশ স্থিতি জড়তার কারণে স্থির থাকতে চায়। ফলে শরীরের নিচের অংশ থেকে উপরের অংশ পিছিয়ে পড়ে। এজন্য আজাদ পরবর্তীতে পিছনের দিকে হেলে পড়ে। অর্থাৎ আজাদের সামনের দিকে ঝুঁকে পড়া ও পিছনের দিকে হেলে পড়ার কারণ হলো যথাক্রমে গতি জড়তা ও স্থিতি জড়তা।
SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল
উদ্দীপকের আলোকে আজাদ সামনের দিকে ঝুঁকে পড়ে এবং পিছনের দিকে হেলে পড়ে…
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর