শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত বলটি সীমিত করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত বলটি হলো ঘর্ষণ বল। নিচে ঘর্ষণ বল সীমিত করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- আমাদের কাজকর্ম ও জীবনযাপনকে সহজ করার জন্য কখনো ঘর্ষণকে কমাতে হয় আবার কখনো ঘর্ষণকে বাড়াতে হয়। বিভিন্ন প্রয়োজনে ঘর্ষণকে সীমিত করার দরকার হয়। কোনো তলকে খুব মসৃণ করে ঘর্ষণকে কমানো যেতে পারে। তেল বা গ্রিজ তলকে মসৃণ করে এবং ঘর্ষণকে কমিয়ে দেয়। এ কারণে যন্ত্রপাতির গতিশীল অংশ তেল বা গ্রিজ দ্বারা আবৃত থাকে, যা ঘর্ষণকে কমায় এবং যন্ত্রপাতিকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। তেল এবং গ্রিজের মতো পদার্থ যা ঘর্ষণ কমায় তাদের লুব্রিকেন্ট বলে। ঘর্ষণ কমানোর আরেকটি উপায় হচ্ছে কোনো তলের উপর দিয়ে বস্তুকে পিছলিয়ে না নিয়ে গড়িয়ে নেওয়া। কোনো ভারী বস্তুকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর সহজ করার জন্য রোলার ব্যবহার করা হয়। অনুরূপভাবে যন্ত্রপাতির গতিশীল অংশগুলোর মাঝে অনেক সময় বল বিয়ারিং বসিয়ে ঘর্ষণ কমানো হয় এবং গতি সহজ করা হয়। আবার, তলকে অমসৃণ করে ঘর্ষণ বাড়ানো হয়, দেয়াশলাই-এর উদাহরণ। জুতা ও রাস্তার মধ্যে ঘর্ষণ বাড়ানোর জন্য জুতার সোল অমসৃণ করা হয়। এতে জুতো রাস্তা আঁকড়ে ধরে রাখে ফলে আমাদের রাস্তায় চলাচল সহজ হয়। গাড়ির টায়ারের খাঁজ ঘর্ষণ বাড়ানোর মাধ্যমে ভিজা রাস্তা থেকে গাড়ির স্কিড করা প্রতিহত করে। এ সমস্ত কারণেই ঘর্ষণ বলকে সীমিত করা প্রয়োজন।

SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত বলটি সীমিত করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ কর।

উদ্দীপক

৪০ কেজি ভরের একটি বস্তুকে মেঝের ওপর ঠেলে দেওয়া হলো। মেঝের সাথে ঘর্ষণ বল সৃষ্টি হওয়ায় বস্তুটি ২.৫ মি./সে.২^২ ত্বরণ সৃষ্টি করে এবং এক সময় বস্তুটি থেমে গেল।

Dinajpur · 2025

উত্তর

বস্তু যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে।

উত্তর

গাড়ি চালক যখন গাড়ি চালায় তখন গাড়ির সাথে সাথে তার শরীরও গতিশীল হয়ে পড়ে। এখন কোনো কারণে যদি চালক ব্রেক করে, তবে গাড়ি থেমে যাবে কিন্তু গতি জড়তার কারণে চালকের দেহ সামনের দিকে ঝুঁকে যাবে যেটা খুবই বিপজ্জনক। এজন্য গাড়ির চালককে সিটবেল্ট পরতে হয়।

উত্তর

উদ্দীপকের ভর, m=8০m=8০ কেজি ত্বরণ, a=\mathrm{a}= ২.৫ মি./সে. ২{ }^২ প্রযুক্ত বল, F=\mathrm{F}= ? আমরা জানি, F=ma\mathrm{F}=\mathrm{ma} =8০=8০ কেজি × ২.৫ মি./সে. ২{ }^২ = ১০০ নিউটন সুতরাং উদ্দীপকের বস্তুটির উপর প্রযুক্ত বলের মান ১০০ নিউটন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত বলটি হলো ঘর্ষণ বল। নিচে ঘর্ষণ বল সীমিত করার প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হলো- আমাদের কাজকর্ম ও জীবনযাপনকে সহজ করার জন্য কখনো ঘর্ষণকে কমাতে হয় আবার কখনো ঘর্ষণকে বাড়াতে হয়। বিভিন্ন প্রয়োজনে ঘর্ষণকে সীমিত করার দরকার হয়। কোনো তলকে খুব মসৃণ করে ঘর্ষণকে কমানো যেতে পারে। তেল বা গ্রিজ তলকে মসৃণ করে এবং ঘর্ষণকে কমিয়ে দেয়। এ কারণে যন্ত্রপাতির গতিশীল অংশ তেল বা গ্রিজ দ্বারা আবৃত থাকে, যা ঘর্ষণকে কমায় এবং যন্ত্রপাতিকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। তেল এবং গ্রিজের মতো পদার্থ যা ঘর্ষণ কমায় তাদের লুব্রিকেন্ট বলে। ঘর্ষণ কমানোর আরেকটি উপায় হচ্ছে কোনো তলের উপর দিয়ে বস্তুকে পিছলিয়ে না নিয়ে গড়িয়ে নেওয়া। কোনো ভারী বস্তুকে এক স্থান হতে অন্য স্থানে স্থানান্তর সহজ করার জন্য রোলার ব্যবহার করা হয়। অনুরূপভাবে যন্ত্রপাতির গতিশীল অংশগুলোর মাঝে অনেক সময় বল বিয়ারিং বসিয়ে ঘর্ষণ কমানো হয় এবং গতি সহজ করা হয়। আবার, তলকে অমসৃণ করে ঘর্ষণ বাড়ানো হয়, দেয়াশলাই-এর উদাহরণ। জুতা ও রাস্তার মধ্যে ঘর্ষণ বাড়ানোর জন্য জুতার সোল অমসৃণ করা হয়। এতে জুতো রাস্তা আঁকড়ে ধরে রাখে ফলে আমাদের রাস্তায় চলাচল সহজ হয়। গাড়ির টায়ারের খাঁজ ঘর্ষণ বাড়ানোর মাধ্যমে ভিজা রাস্তা থেকে গাড়ির স্কিড করা প্রতিহত করে। এ সমস্ত কারণেই ঘর্ষণ বলকে সীমিত করা প্রয়োজন।
SSCবিজ্ঞানঅধ্যায়-১০ : এসো বলকে জানি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.স্থিতি জড়তা কী? ব্যাখ্যা করো।

স্থিতি জড়তা কী? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.দুর্বল নিউক্লীয় বল বলতে কী বুঝ?

দুর্বল নিউক্লীয় বল বলতে কী বুঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক ধরলে যাত্রীরা সামনে হেলে পড়ে কেন?

চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক ধরলে যাত্রীরা সামনে হেলে পড়ে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.টেবিলে আঘাত করলে হাতে ব্যথা লাগে কেন?

টেবিলে আঘাত করলে হাতে ব্যথা লাগে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বিয়ারিং এর মধ্যে লুব্রিকেন্ট বা তেল জাতীয় পদার্থ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।

বিয়ারিং এর মধ্যে লুব্রিকেন্ট বা তেল জাতীয় পদার্থ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন?।

চাঁদ পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কেন?।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ব্যবহারিক জীবনে ঘর্ষণের প্রয়োজন কেন?

ব্যবহারিক জীবনে ঘর্ষণের প্রয়োজন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.হাঁটতে গিয়ে আমরা হোঁচট খাই কেন?

হাঁটতে গিয়ে আমরা হোঁচট খাই কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.আহিত কণার কারণে কোন বলের সৃষ্টি হয়? ঘর্ষণ বল কাকে বলে?

আহিত কণার কারণে কোন বলের সৃষ্টি হয়? ঘর্ষণ বল কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.নিউটনের দ্বিতীয় সূত্রটি গাণিতিকভাবে লেখো। প্রবাহী ঘর্ষণ কাকে বলে?

নিউটনের দ্বিতীয় সূত্রটি গাণিতিকভাবে লেখো। প্রবাহী ঘর্ষণ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি কেন?

চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন?

অভিকর্ষ বলকে মহাকর্ষ বল বলা হয় কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।