উদ্দীপকের শেষোক্ত ঘটনাটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষোক্ত ঘটনায় গাড়ির চালক হঠাৎ ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে। নিচে এ ঘটনাটি বিশ্লেষণ করা হলো- গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম তাকে গতি জড়তা বলে। গাড়িটির সামনে হঠাৎ একটি লোক এসে পড়ায় চালক ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে গতি জড়তার কারণে। গাড়িটি গতিশীল থাকায় যাত্রীদের সমস্ত দেহই গতিশীল ছিল অর্থাৎ চলন্ত অবস্থায় বাসের সাথে সবাই একই গতি প্রাপ্ত হয়। কিন্তু ব্রেক চাপার ফলে গাড়ি থামার সাথে সাথে যাত্রীদের দেহের নিম্নাংশ স্থির হয়ে যায়, কিন্তু দেহের উপরের অংশ গতি জড়তার প্রভাবে গতি বজায় রাখতে সামনের দিকে এগিয়ে যেতে চায়। এজন্য গাড়ির চালক হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে।.
SSC বিজ্ঞান অধ্যায়-১০ : এসো বলকে জানি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বিজ্ঞান · অধ্যায়-১০ : এসো বলকে জানি · সৃজনশীল
উদ্দীপকের শেষোক্ত ঘটনাটি বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর