বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরলতাকে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলেছেন কেন?
উত্তর: লেখার উদ্দেশ্য পাঠককে বোঝানো। তাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরলতাকেই সব অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলেছেন। লেখার উদ্দেশ্য হলো লেখকের চিন্তার সাথে পাঠকের মনের সংযোগ ঘটানো। সহজ ভাষায় সরল উপস্থাপনের মাধ্যমে লেখকের চিন্তার মধ্যে পাঠকের প্রবেশকে সহজ করা সম্ভব। তাই যিনি সোজা কথায় নিজের মনের ভাব সহজে পাঠককে বোঝাতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক। লেখার সারল্য লেখাকে সহজবোধ্য করে। এ কারণে প্রাবন্ধিক সরলতাকে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলেছেন।
HSC Bangla 1st Paper গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Bangla 1st Paper · গদ্য : বাঙ্গালার নব্য লেখকদিগের প্রতি নিবেদন · সৃজনশীল
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সরলতাকে সকল অলংকারের শ্রেষ্ঠ অলংকার বলেছেন কেন?
উত্তর